চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে সুস্থ হয়ে উঠবেন ‘বৃক্ষমানব’

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:১৩ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

‘বৃক্ষমানব’ আবুল বাজানদারের প্রথম পর্যায়ের সফল অপারেশন শেষে এখন চলছে পুনর্বাসন প্রক্রিয়া। ৯ সদস্যের মেডিকেল টিমের সাড়ে তিন ঘন্টার প্রচেষ্টায় অপারেশন শেষ হয়। তবে আবুলের পুরোপুরি সুস্থ হয়ে ওঠতে ছয় মাস থেকে এক বছর লেগে যেতে পারে বলে জানিয়েছে আবুল বাজানদারের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

দু-তিন সপ্তাহ পর আবারও অপারেশন করা হবে বলে জানিয়ে মেডিকেল বোর্ড’র সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্ত লাল সেন বলেন, এটা হচ্ছে ফাস্ট স্টেজ অপারেশন পরে আমরা আরেকটা স্টেজে অপারেশন করবো। আমরা আগে একটা হাতের অপারেশন করলাম। দু-তিন সপ্তাহ পর আমরা সিদ্ধান্ত নেবো কি করবো। আস্তে আস্তে বাকি হাত এবং পায়েও আমরা অপারেশনে যাবো।

তবে আবুলের পুরোপুরি সেরে ওঠা সময় সাপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন, আবুলের ভালো হতে ছয় মাস থেকে একবছরও লেগে যেতে পারে। যতোদিন দরকার সে এ হাসপাতালে থাকবে। তার সকল খরচ বাংলাদেশ সরকার বহন করবে।

Banglabid

পুরোপুরি সুস্থ না হলে তাকে বাড়িতে পাঠানো হবে না জানিয়ে তিনি বলেন, সে এতোটাই দরিদ্র তাকে খুলনা পাইকগাছাতে পাঠিয়ে দিলে আর ফিরে আসতে পারবে না। অতএব আমরা চেষ্টা করবো তাকে সম্পূর্ণ সুস্থ করে এখান থেকে ফেরত দিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৃক্ষমানব
শেয়ারTweetPin

সর্বশেষ

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT