চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে ‘সুপার হিরো’ হয়েছিলেন নিলয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

এক সময় দেশের চলচ্চিত্রে শিল্পী সংকট কাটাতে আয়োজন করা হয় ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগীতার। সেখানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন নিলয় আলমগীর। এরপর মোবাইল ফোনের বিজ্ঞাপনের মডেল হয়ে সবার নজর কাড়েন তিনি।

টিভি নাটকের পাশাপাশি সানিয়াত হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিলয়। তবে সবকিছু ছাপিয়ে তিনি বরাবরই আলোচনায় ছিলেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের সাথে প্রেম নিয়ে। মাঝখানে মান-অভিমান চললেও সম্প্রতি তারা বিয়ে করেছেন।

এদিকে মঙ্গলবার অভিনেতা নিলয় নিজের ফেসবুকে জানালেন ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হবার গল্প। জানালেন ভোট পাবার জন্য এসএমস অভিজ্ঞতার কথা।

Banglabid

নিলয় ভ্ক্ত ও চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘২০০৮। এনটিভি, বিএফডিসি, মার্কেট এক্সেস শুরু করলো নতুন মুখের সন্ধান ‘সুপার হিরো সুপার হিরোইন’। বড় বোনের উৎসাহে অংশগ্রহণ করলাম।

প্রথম তিনটি রাউন্ড উত্তীর্ণ হওয়ার পর শুরু হলো এসএমএস রাউন্ড। পোস্টারিং হলো, পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন উঠে পড়ে লাগলো কিভাবে ভোট বেশী পাওয়া যায়। শুরু হলো কয়েক ঘণ্টার ভোট উৎসব।

Reneta

রেজাল্ট হলো। ১২০০০ (বারো হাজার) ভোট পেলাম। বিচারকদের মার্কস্ ভালো পেয়ে পরের রাউন্ডে গেলাম। সর্ব্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রতিযোগীর মাধ্যমে জানলাম, এভাবে ভোট ভিক্ষা করে লাভ নেই।

তাহলে কি করলে লাভ হবে? নিজের টাকা দিয়ে মোবাইল কার্ড কিনে তারপর ভোট করতে হবে। তবে এক সিম থেকে ৩০ টার বেশী নয়। শুরু হলো নতুন যুদ্ধ। বন্ধুদের দেখেছি পিকনিকের মত চাঁদা উঠিয়ে ভোট করেছে, রাস্তায় দাঁড়িয়ে মানুষের মোবাইলে কার্ড ভরে ভোট করেছে। বাকীদের ফোনে জিজ্ঞেস করেছি, বলেছে প্রচুর ভোট করেছে।

রেজাল্ট হলো। ৩৬০০০ (ছত্রিশ হাজার) ভোট পেলাম। যেখানে বাকিরা ৬০/৭০/৮০/৯০ হাজার পেয়েছে। হতাশ হলাম। বন্ধুরা বললো, নিজেদের টাকা দিয়েই তো এর থেকে বেশী ভোট করেছি। অর্থাৎ যারা বলেছে ভোট করবো বা করেছি, তারা কিছুই করেনি। তারা নিজে ভোট না করে অন্যদের ভোট করার কথা বলেছে। তাই ভোট বাড়েনি, প্রচারণা বেড়েছে! যেটা আমার দরকার ছিলো না।

এরপর আরেকজন অভিজ্ঞ বললেন, ভোটের পেছনে টাকা বা সময় নষ্ট করো না। পারফর্ম ভালো করো, ভোট ব্যাপার না। সেইবার কাউকে ভোট দেয়ার কথা বললাম না। কারণ ততক্ষণে সবাই ভোট দিতে দিতে বিরক্ত।

রেজাল্ট হলো। সর্বনিম্ন ভোট। সংখ্যা মনে নেই। চলে গেলাম ডেন্জার জোনে। বিচারকদের ভোটে ফিরে এলাম। আত্মবিশ্বাস বাড়লো।

ফাইনাল রাউন্ড। তেমন বেশী প্রচারণা নেই। টাকা দিয়ে এসএমএস করার তাড়া নেই, কাছের কিছু বন্ধু ছাড়া। ২০০৯ এর ২১ অক্টোবর, রেজাল্ট হলো, ভোট এর পরিমাণ বলেনি। তবে চ্যাম্পিয়ন হয়ে খুশী ছিলাম অনেক। আলহামদুলিল্লাহ।

যারা এসএমএস করেছেন এবং যারা নিজে না করে শুধু অন্যদেরকে এসএমএস করতে বলেছেন তাদের সবাইকে ধন্যবাদ।

যখন অনেকের কাছ থেকে শুনি, তোমাকে এসএমএস করে হিরো বানালাম। তখন ভাবি তাদের ভোটগুলি কোথায় গেলো! আমার সামনে বসে যারা এসএমএস করেছে, আমার সামনে যারা নিজের টাকা দিয়ে কার্ড কিনে রাস্তার মানুষের মোবাইল দিয়ে ভোট করেছে তারা তো কোনদিন বলে নাই -“নিলয় তোকে ভোট করে হিরো বানিয়েছি”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিলয়শখ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT