চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে পাওয়া যাবে ‘ডাক টাকা’

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১১:১০ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A

ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও এখন বাড়ির পাশের ডাকঘরে গিয়ে মোবাইল নম্বরটি দিয়ে মাত্র ২ টাকায় অ্যাকাউন্ট খুললেই মিলবে একটি ‘ডিজিটাল ওয়ালেট’ন, সহজ ভাবে বললে একটি অদৃশ্য মানিব্যাগ। ডাকঘরের পোস্টাল ক্যাশ কার্ড দিয়ে এই ওয়ালেটে টাকা ভরা যাবে। তখন ডিজিটাল ওয়ালেটের এই টাকা হয়ে যাবে ‘ডাক টাকা’। নিজের মোবাইলের অদৃশ্য মানিব্যাগ বা ডিজিটাল ওয়ালেটের এই ডাক টাকা যেকোনো সময় ওঠানো যাবে-পাঠানো যাবে। পকেটে নগদ টাকা না থাকলেও মোবাইলের এই ডিজিটাল ওয়ালেটে ডাক টাকা থাকলে কেনাকাটা, বিল দেয়ার কাজ করা যাবে অনায়াসে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘ডাক টাকা’ সেবার কারিগরি সহযোগিতা ও পেমেন্ট সুইচ প্রোভাইডার হিসেবে কাজ করছে ডি-মানি।

চ্যানেল আই অনলাইনের কাছে ‘ডাক টাকা’ সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ডি-মানি’র ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির কবির।

Banglabid

তিনি বলেন: ‘ডি-মানি সফটওয়্যার এবং পোস্ট অফিসের পোস্টাল ক্যাশ কার্ডের সমন্বিত সেবা ‘ডাক টাকা’। দেশে প্রায় ৯ হাজার পোস্ট অফিস আছে। ডাক টাকার সেবা পেতে প্রথমে বাড়ির কাছের পোস্ট অফিসে যেতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র কিংবা আঙুলের ছাপ দিতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে ২ টাকা জমা দিয়ে একটি হিসাব খুলতে হবে। হিসাব খুললেই ওই ব্যক্তির মোবাইলফোনে ডিজিটাল ওয়ালেট তৈরি হয়ে যাবে। তারপরে ডাকঘরের পোস্টাল ক্যাশ কার্ড দিয়ে মোবাইলের সেই হিসাবে টাকা রিচার্জ বা অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে। এরপর প্রয়োজনে কেনাকাটা করে দাম মেটানোর সময় এনএফসি (নেয়ার ফিল্ড কমিউনিকেশন) ব্যবহার করে বা কিউআর (কুইক রেসপন্স) কোডের ওপর মোবাইল ফোনটি ধরলেই পেমেন্ট করা হয়ে যাবে।’

তবে স্মার্টফোন নেই এমন জনগোষ্ঠীর কথা ভেবেই এই সেবা চালু হচ্ছে জানিয়ে মাইক্রোসফট বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমানে ডি-মানির ভাইস চেয়ারম্যান জানান ডাক টাকার সেবা মিলবে সাধারণ ফিচার ফোনে।

সোনিয়া বলেন:“আমরা ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের ডাক টাকার মাধ্যমে ব্যাংকিংখাতে অন্তর্ভুক্ত করতে চাই। এই বিপুল জনগোষ্ঠীর অনেকেই পড়তে জানে না, স্বাক্ষর করতে জানে না। তাদের হাতে স্মার্টফোন নাই। তাই শুধু তাদের হাতের সাধারণ ফোনটিকে ডাক টাকার ওয়ালেট করতে ফোন নম্বরটি দিয়ে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলে দেবো এবং মাত্র ২ টাকা জমা রেখে সেই অ্যাকাউন্ট থেকে ব্যাংকিংয়ের মতো সেবা দেবো।”

Reneta

সাধারণ মানুষ ডাক টাকায় আগ্রহী হবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন:‘মানুষজনকে এতো কম টাকায় সেবা দেবো যে তারা আসবে। ভালো সেবা দিলে মানুষ আসবেই। আমরা দেখেছি গ্রামের মানুষ পিন নাম্বার, সংখ্যাভিত্তিক কোড মনে রাখতে পারে না। এদিক বিবেচনায় রেখেই আমরা ডি-মানি সফটওয়্যার তৈরি করেছি। এতে গ্রামের একজন নারী গল্পের মতো করে পাসওয়ার্ড বা পিন নম্বর লিখতে পারবেন। যেমন: গ্রামের একজন মা তার ছেলেকে সকালে একটি ডিম,দু’টি কলা খেতে দিয়েছিলেন। ডি-মানি ওয়ালেটের জন্য এখন তিনি চাইলে পিন নম্বরের জায়গায় মনে রাখার সুবিধার্থে লিখতে পারবেন একটি ডিম, দু’টি কলা। যাদের দৃষ্টিশক্তি নেই তাদের জন্যও এই সফটওয়্যারে বিশেষ সুবিধা রাখছি।’

ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রায় ৩ কোটি মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে আগামী ৩ মাসের মধ্যে ডাক টাকা সাধারণ মানুষের নাগালে আনতে কাজ চান বলে জানান সোনিয়া বশির কবির।

দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে প্রযুক্তির মাধ্যমে আধুনিক ব্যাংকিং সেবা দিতে সোমবার ১১ ডিসেম্বর ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ‘ডাক টাকা’ সেবার উদ্বোধন করা হয়। টাঙ্গাইলের মর্জিনা বেগমের হাতে থাকা ফিচার ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাক টাকাডাকঘরপোস্ট অফিসমোবাইল ব্যাংকিংসোনিয়া বশির কবির
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT