চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে নির্মিত হলো সালমানকে নিয়ে সিয়ামের ‘নাম্বার ওয়ান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ২৫, মে ২০১৮
বিনোদন
A A

গত ১৬ মে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘পোড়ামন ২’ ছবির গান ‘নাম্বার ওয়ান হিরো’। ৯ দিনে ১০ লাখ ১০ হাজারের বেশি দর্শক গানটি দেখেছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অমর নায়ক সালমান শাহকে নিয়ে গানটি নির্মাণ করার প্রশংসায় ভাসছে ‘পোড়ামন ২’ ছবির পুরো টিম।

১৯৯৬ সালে সালমান শাহের মৃত্যুর পর তাকে নিয়ে তৈরি গানটিতে ‘পোড়ামন ২’ ছবির নায়ক সিয়ামের পারফর্মেন্স নজড় কেড়েছে সবার। নব্বই দশকে সালমান শাহর স্টাইলে গানের মাধ্যমে সিয়াম ধরা দিয়েছেন কিংবদন্তী ওই নায়কের ‘ডায়হার্ট ফ্যান’ হিসেবে।

তবে এই গানটি নির্মাণ করতে কম কাঠখড় পোড়াতে হয়নি সিয়ামকে। এটা বোঝা গেছে, ‘নাম্বার ওয়ান হিরো’ গানের ‘বিহাইন্ড দ্য মেকিং’ দেখে। সেখানে সিয়াম বলেছেন, এই গানটা আমার জন্য অনেক স্পেশাল। কারণ বাংলা চলচ্চিত্রে যাকে দেখে এসেছি, যার জন্য উৎসাহ পেয়েছি, তাকে ট্রিবিউট দিয়ে আমি ক্যারিয়ার শুরু করতে পারছি। এটা বিশাল বড় ব্যাপার।’

Banglabid

এই গানে দেখা গেছে গ্রামীন আবহ। আছে গোলায় ঘর, উঠানে গরু বাঁধা, মশাল। এমন দৃশ্য কেন জানিয়ে সিয়াম বলেন, এগুলো আমরা প্রত্যেকেই নিজের সঙ্গে যুক্ত করতে পারি। আমাদের গ্রামের বাড়ি, দাদার বাড়ি, নানা বাড়িতে গেলেই এগুলো চোখে পড়ে। সেজন্য এসব দৃশ্য রাখা হয়েছে।

গানটি নিয়ে সিয়াম আরো বলেন, এই গানে কোনো জটিল স্টেপ নেই। একজন ভক্ত নাচছেন। খুবই বাজে নাচ, ইমপারফেকশনে ভরা কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এটা করতে সে আনন্দ পাচ্ছে! তার মুখের অববয়ে সেটা ফুটে উঠছে। এটাই হচ্ছে এই গান ও পারফর্মের ম্যাজিক।

‘পোড়ামন ২’ এবং এর ‘নাম্বার ওয়ান হিরো’ গানের শুটিং হয়েছে মেহেরপুর জেলায়। এই প্রথম সেখানে কোনো শুটিং হয়েছে। ১০-১২ কি.মি. দূর থেকে মানুষ দলে দলে এসেছেন শুটিং দেখতে। তাদের ঠেকিয়ে শুটিং করতেও হিমশিম খেতে হয়েছে বলে জানান সিয়াম।

Reneta

এছাড়া ‘নাম্বার ওয়ান হিরো’ গানের শুটিং হয়েছে একটি সিনেমা হলের সামনে। যে হল প্রায় ১২-১৩ বছর ধরে বন্ধ। সিনেমায় অশ্লীল যুগে হলটি বন্ধ হয়ে যায়। চমকপ্রদ খবর হচ্ছে, এই গানের শুটিংয়ের জন্য হলটি ঘষেমেজে চকচকা করা হয়। তারপর সেখানে শুটিং করা হয়।

সিয়াম বলেন, হল সংস্কারের পর যখন সামনে যাই, দেখি সালমান শাহের ‘বিচার হবে’ ছবির পোস্টারে সাঁটানো সিনেমা হল এরিয়া। তখন আমার কাছে মনে হচ্ছিল, এটা নব্বই দশক! সালমান শাহের পাগল ভক্ত হিসেবে আমি হলে এসেছি তার ছবি দেখতে।

যোগ করে ‘পোড়ামন ২’ ছবির পরিচালক রায়হান রাফী বলেন, সিনেমা হলটি চাউলের গুদাম হিসেবে ব্যবহার হতো। এই গানের শুটিংয়ের পর হলটি পুনরায় চালু করা হয়েছে। রঙচঙ করে পুরো পরিবেশটাই পাল্টে ফেলি আমরা। বর্তমানে হলটি চালু রয়েছে। এটাকে আমাদের সার্থকতা হিসেবে দেখছি। তিনি আরো বলেন, এই গানটা প্রকাশের পর দর্শকদের যে সাড়া পেয়েছি তাতে আমরা মুগ্ধ। আশা করছি ‘পোড়ামন ২’ ছবিটাও সবার আছে ভালো লাগবে।

উল্লেখ্য, ‘পোড়ামন ২’ জাজ মাল্টিমিডিয়ার একক প্রযোজনায় নির্মিত হয়েছে। এ ছবির মাধ্যমে ‘চিত্রনায়ক’ হিসেবে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে সিয়ামের। তার সঙ্গে রয়েছেন ‘নূর জাহান’ খ্যাত নায়িকা পূজা চেরি। সুপারহিট ‘পোড়ামন’ ছবির সিকুয়ালে নির্মিত হয়েছে ‘পোড়ামন ২’। সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা। কদিন আগে ছবিটি কান চলচ্চিত্র উৎসবের মার্কেটে প্রদর্শিত হয়েছিল। আগামী ঈদুল ফিতরে ‘পোড়ামন ২’ মুক্তি পাবে।

ভিডিওতে দেখে নিন কিভাবে তৈরি হয়েছে ‘নাম্বার ওয়ান সালমান শাহ’:

ছবি : নাকিব হাসান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াপূজা চেরিপোড়ামন-২রায়হান রাফীলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

আবার দায়িত্ব পেয়ে উজ্জীবিত ওয়ালশ

পরবর্তী

ভিন গ্রহের দল, টোটাল ফুটবল আর ক্রুইফ-আক্ষেপ

পরবর্তী

ভিন গ্রহের দল, টোটাল ফুটবল আর ক্রুইফ-আক্ষেপ

রবীন্দ্র ভবন পরিদর্শন করে প্রধানমন্ত্রী যা বললেন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT