চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে নারী সদস্য সংগ্রহ করে জঙ্গি দলগুলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
নারী জঙ্গি

নিজেরা আক্রান্ত হওয়ার আগে কোনো দেশ জঙ্গি হামলা নিয়ে সচেতন হয় না। আবার হামলা হওয়ার পর তারা ব্যস্ত হয়ে পড়ে জঙ্গি-সন্ত্রাসীদের ধরতে। কিন্তু জঙ্গিবাদ নির্মূলের সময় কেউ খেয়াল রাখে না নারীরা জঙ্গিবাদে কত বেশি জড়িয়ে পড়ছে। এমনকি নারীরা যে জঙ্গিবাদে যোগ দিতে পারে – প্রথম প্রথম সমাজ এটা কল্পনাই করতে পারত না।

সৌদি আরবের পরিস্থিতির আলোকে সম্প্রতি এক গবেষণায় এমন সব তথ্য তুলে ধরেছেন গবেষক মিরভেত আব্দুল হামিদ।

ওই গবেষণার বরাতে গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের কড়া, রক্ষণশীল সমাজ ব্যবস্থায় নারীকে আগে থেকেই ধরা হতো সম্পূর্ণ নিরীহ, যত্নশীল এবং সহিংসতা বিরোধী। কিন্তু নারীরাও যে জঙ্গি হতে পারে, এবং তাদের জঙ্গিবাদের জন্য টার্গেট করা আরও বেশি সহজ, তা ২০১৫ সালেই গবেষণার মাধ্যমে সতর্ক করেছিলেন মিরভেত।

Banglabid

তিনি বলেছিলেন, নারীদের দলে টানা জঙ্গি গোষ্ঠীগুলোর প্রধান কৌশলগুলোর একটি।

বিশ্ব জুড়ে নারী জঙ্গিদের সংখ্যা বাড়ার কারণে সেই গবেষণা প্রতিবেদনটি এবার সৌদিসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে।

গবেষণাটি অনুসারে, সৌদি আরবে নারীর অতি রক্ষণশীল অবস্থানেরই সুযোগ নিচ্ছে জঙ্গি দলগুলো। অপরিচিত নারীর সঙ্গে রক্ষণশীল নারীরা কথা বলেন না। পুরুষদেরও তাদের সঙ্গে কথা বলার অনুমতি নেই। তাই কালো বোরকার নিকাবে মুখ ঢাকা নারীদের কাছে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই তাদের পরিচয় নিশ্চিত করে না কেউ।

Reneta

শুধু তাই নয়, ঢোলা কালো বোরকার নিচে অস্ত্র লুকিয়ে রাখতে পারে নারী জঙ্গিরা। তাই তাদেরকে দেশটিতে জঙ্গি সংগঠনগুলো টার্গেট করছে।

সৌদি আরবে নারীদের জঙ্গি দলে টানতে সামাজিক মাধ্যম অনেক বড় ভূমিকা পালন করছে বলে ওই গবেষণায় দেখা গেছে।

দেশটির মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স পরিচালিত জরিপে দেখা গেছে, জঙ্গি সংগঠনের সঙ্গে ৫৩.২৬ শতাংশ নারী সম্পৃক্ত হয় সামাজিক মাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে। তাদেরকে আরও ভালো, আরও সুখি সমৃদ্ধ জীবনের ফাঁকা বুলি শোনানো হয়। তারা সেগুলো বিশ্বাস করে ফেলে।

এছাড়া ৩২.৪ শতাংশ ধর্মীয় মতাদর্শের ভুল শিক্ষায় প্রভাবিত হয়, এবং ১৬.৩৩ শতাংশ কোনো না কোনো কারণে আবেগতাড়িত হয়ে জড়িয়ে পড়ে। যথেষ্ট শিক্ষার অভাবের কারণেও অনেক ক্ষেত্রে তাদেরকে প্রভাবিত করা সহজ হয়ে ওঠে।

আল-কায়েদার চেয়ে আইএসের কৌশল কিছু ভিন্ন। কথিত ইসলামিক স্টেট বা আইএস মূলত নারীদের নির্বাহী পর্যায়ের ভূমিকায় রাখে। একই সঙ্গে অতি রক্ষণশীল সমাজব্যবস্থা থেকে নারী ও কিশোরীদের মুক্তি দেয়ার আশ্বাস দেয় তারা।

তাই প্রশাসন যদি বিষয়টিকে আমলে নিয়ে যথাযথভাবে মোকাবিলা না করে তবে জঙ্গিবাদ আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিনারী জঙ্গি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘বিপ্লবে’র প্রস্তুতি নিচ্ছে পিএসজি

পরবর্তী

গুগলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড পি’

পরবর্তী

গুগলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম 'অ্যান্ড্রয়েড পি'

সড়ক দুর্ঘটনা

রক্তে ভেজা সড়কে বুকফাটা আর্তনাদ

সর্বশেষ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT