চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ বিশ্বের খাদ্য সরবরাহ বিপর্যয়ের মুখে ফেলেছে: জাতিসংঘ মহাসচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২২
আন্তর্জাতিক
A A

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ‘ক্ষুধার তাণ্ডব এবং বৈশ্বিক খাদ্য ব্যবস্থার বিপর্যয়’ মোকাবিলায় বিশ্বকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।

নিরাপত্তা পরিষদে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ’র (ওএসসিই) এক ব্রিফিংয়ের ফাঁকে মহাসচিব এ কথা বলেন।

সেসময়ে জাতিসংঘ প্রধান বলেন, ‘এই যুদ্ধ ইউক্রেনকে ছাড়িয়ে গেছে। এটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ ও দেশগুলোর ওপর বিরূপ প্রভাব ফেলছে।’

Banglabid

তিনি বলেন, যুদ্ধের আগেও উন্নয়নশীল দেশগুলো মহামারি থেকে পুনরুদ্ধারে রেকর্ড মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান সুদের হার এবং ঋণের বোঝা বেড়ে যাওয়ার সঙ্গে লড়াই করছিল। এখন তাদের রুটির ঝুড়িতে বোমা ফেলা হচ্ছে।

জাতিসংঘ প্রধান সতর্ক করে বলেন, জাতিসংঘের বৈশ্বিক খাদ্য মূল্য সূচক সর্বোচ্চ স্তরে রয়েছে এবং বিশ্বের ৪৫ টির বেশী দেশ তাদের গমের চাহিদার অন্তত এক-তৃতীয়াংশ ইউক্রেন বা রাশিয়া থেকে আমদানি করে। এ সব দেশগুলোর মধ্যে রয়েছে বুরকিনা ফাসো, মিশর, কঙ্গো, লেবানন, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এছাড়া ইউক্রেন বিশ্ব খাদ্য কর্মসূচির অর্ধেকেরও বেশী গম সরবরাহ করে থাকে।

‘ক্ষুধার তান্ডব এবং বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থার বিপর্যয় এড়াতে আমাদের অবশ্যই যথাসাধ্য চেষ্টা চালাতে হবে’ এ কথা উল্লেখ করে তিনি অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

Reneta

২০২২ সালে ওএসসিই’র ঘূর্ণায়মান সভাপতিত্বের দায়িত্বে থাকা পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ছিল ‘একটি কৌশলগত ব্যর্থতা।’

জেবিগনিউ রাউ বলেছেন, এর ফলে মস্কো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে তাদের কৌশল পরিবর্তন করেছে।

‘এটি দুঃখজনক ও লজ্জাজনক এবং এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সমতুল্য’ এ কথা উল্লেখ করে  রাউ বলেন, রাশিয়ার আগ্রাসন ‘ওএসসিই’র অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধখাদ্য সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT