চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তিসঙ্গত সময়ে রায়ের কপি: আনিসুল হক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
আইনমন্ত্রী আনিসুল হক

ফাইল ফটো

‘যুক্তিসঙ্গত সময়ে রায়ের কপি পাওয়া যাবে’ বলেন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার ‘বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্ত ও দুর্নীতিমুক্ত রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এমন মন্তব্য করেন।

সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ওই আলোচনা সভায় তিনি বলেন: ‘রায়ের কপি কখন পাবেন এ নিয়েও বিধিমালা আছে। শুধুমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর ক্ষেত্রে সাথে সাথে বা ২৪ ঘণ্টার মধ্যে রায়ের কপি দিয়ে দেওয়া হয়। এছাড়া অন্যান্যক্ষেত্রে রায়টা কত বড়, তার ধরণ কী তার বিবেচনার বিষয় থাকে। এই রায় ৬৩২ পৃষ্ঠার। সুতরাং বিজ্ঞ বিচারক যখন মনে করবেন তখন দিয়ে দিবেন।’

Banglabid

‘আমি দৃঢ়ভাবে বলতে চাই এই মামলায় সরকারের কোন হাত নেই। এই রায়ের বিষয়ে যুক্তিসঙ্গত কথা না বলে বিএনপি নেতারা জনগণের দৃষ্টিকে অন্যদিকে নিতে চাইছে।’

মন্ত্রী বলেন: ‘সরকার আইনের শাসন ফিরিয়ে আনার জন্য যা যা করার তা করছে। কেউ আইনের উর্ধ্বে নয়। যে অপরাধী যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে।’

এসময় বিএনপি’র গণস্বাক্ষর কর্মসূচিকে কটাক্ষ করে মন্ত্রী বলেন: ‘তারা কিন্তু সাদা কাগজে স্বাক্ষর নিচ্ছেন। ভেবে দেখবেন কোথায় স্বাক্ষর দিচ্ছেন। আপনার জানমাল নিয়ে যাচ্ছে কী না তাও বিবেচনা করে দেখবেন। আমি জনগণের মন্ত্রী তাই সবাইকে আমি এই কথাটা বলছি যে, স্বাক্ষর দিতে চাইলে দেন কিন্তু কোথায় দিচ্ছেন কী কারণে দিচ্ছেন ভেবে দেখবেন।’

Reneta

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংবাদিক, লেখক ও আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদাবিএনপিরায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬৬

পরবর্তী

ইংলিশদের সান্ত্বনার জয়ের দিনে ফাইনালে কিউইরা

পরবর্তী

ইংলিশদের সান্ত্বনার জয়ের দিনে ফাইনালে কিউইরা

তামিমের ফেরার দিনে রাহী, মেহেদীর অভিষেক

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT