চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার সাথে বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অবৈধ ফ্লাইটের জন্য চেক-ইন কাউন্টার বন্ধের তথ্য দেখাচ্ছে ডাইনামিক স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে আবারও উদ্বেগ আর শঙ্কার মধ্যে পড়েছে পুরো বিশ্ব। সংক্রমণ ঠেকাতে সীমান্তে কড়াকড়ির পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও এশিয়ার দেশগুলো।

এরমধ্যে আন্তর্জাতিক যাত্রীদের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছে যুক্তরাজ্য। একই সাথে দোকান, শপিং মল, গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশ সাউথ আফ্রিকার সঙ্গে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।

করোনার তৃতীয় ও চতুর্থ ঢেউ মোকাবেলায় যখন টালমাটাল পুরো বিশ্ব ঠিক তখনই গত বুধবার সাউথ আফ্রিকায় শনাক্ত হয় করোনার আরও শক্তিশালী ধরন ওমিক্রন। এতে হঠাৎ করেই মহামারি নিয়ে আবার নতুন শঙ্কার মধ্যে পড়েছে বিশ্ব।

Banglabid

নতুন ধরন শনাক্ত হওয়ার পর সবচেয়ে ঝুকিতে রয়েছে ইউরোপ। এরই মধ্যে যুক্তরাজ্য, ইটালি, জার্মানি ও নেদারল্যান্ডসে ওমিক্রন শনাক্ত হয়েছে। আগামী তিন সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওমিক্রন ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে বলেও সতর্ক করেছেন বরিস। একই সাথে বিস্তার রোধে পদক্ষেপ হিসেবে টিকার বুস্টার ডোজ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছেন তিনি।

করোনার নতুন ধরন নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ। বিশ্বজুড়ে এমন উদ্বেগের মধ্যে সীমান্তে কড়াকড়ির পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও এশিয়ার দেশগুলো। দর্শণার্থীদের জন্য সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে জাপান ও সিঙ্গাপুর। ভারতে করোনার নুতন ধরন মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে কার্যত পুরোবিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাউথ আফ্রিকা। একের পর এক দেশের ভ্রমণ নিষেধাজ্ঞাকে অন্যায্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের বিরোধী বলেছে সাউথ আফ্রিকা।

সংক্রমণ কমাতে মাস্ক ব্যবহার করা, জমায়েত এড়িয়ে চলা এবং সব স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, নতুন ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে।

Reneta

করোনার সর্বশেষ শনাক্ত হওয়া ধরনটি নিয়ে বেশ চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা। কেউ বলছেন, এটিই এখন পর্যন্ত করোনার সবচেয়ে বিপজ্জনক ধরন। এর বিরুদ্ধে টিকা কাজ করবে কিনা, কত দ্রুত এটি ছড়াবে, উপসর্গ কতটা ভয়াবহ হবে সেসব নিয়ে এখন আরও বিস্তারিত জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপএশিয়াওমিক্রনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিনে বিশ্বব্যাপী ৫ হাজারের বেশি মৃত্যু

পরবর্তী

নেদারল্যান্ডসে সাউথ আফ্রিকা ফেরত ৬১ জনের করোনা শনাক্ত

পরবর্তী

নেদারল্যান্ডসে সাউথ আফ্রিকা ফেরত ৬১ জনের করোনা শনাক্ত

জোড়া উইকেটে সকাল রাঙালেন তাইজুল

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT