চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আবারও রাশিয়ান ও চীনা হ্যাকারদের হানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A
হ্যাকিং

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে আবারও নজরদারিতে রাখার চেষ্টা করছে রাশিয়া, ইরান ও চীনের সঙ্গে সম্পর্কযুক্ত হ্যাকাররা।

এমনটাই জানিয়েছে মাইক্রোসফট।

২০১৬ সালের নির্বাচনে যারা গণতান্ত্রিক নির্বাচনী প্রচারণা প্রভাবিত করার চেষ্টা করেছে তারাই এর সাথে জড়িত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট বলেছে, এটা স্পষ্ট যে বিদেশি একটি গ্রুপ নির্বাচনকে লক্ষ্য করে তাদের কার্যক্রম বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন, দু’জনের প্রচারই সাইবার-আক্রমণকারীদের নজরদারিতে রয়েছে।

মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, স্ট্রন্টিয়াম গ্রুপের রাশিয়ান হ্যাকাররা ২০০টিরও বেশি সংগঠনকে টার্গেট করেছে, যার মধ্যে অনেকগুলো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটস উভয়ের সাথেই সম্পর্কযুক্ত।

নির্দিষ্ট কোনো নাম উল্লেখ না করে মাইক্রোসফট জানিয়েছে, একই সাইবার-আক্রমণকারীরা ব্রিটিশ রাজনৈতিক দলগুলোকেও টার্গেট করেছে।

স্ট্রন্টিয়ামকে ফ্যান্সি বিয়ার নামেও ডাকা হয়, এটি একটি সাইবার আক্রমণ ইউনিট যেটা রাশিয়ার সামরিক গোয়েন্দা জিআরইউএর সঙ্গে সম্পর্কযুক্ত।

গ্রাহক সুরক্ষার দায়িত্বে থাকা মাইক্রোসফটের সহ-সভাপতি টম বার্ট বলেন, ২০১৬ সালের নির্বাচনে যে ধরনের আক্রমণ দেখা গিয়েছিল, সেভাবেই স্ট্রন্টিয়াম অ্যাকাউন্টে লগইনের সময়ে প্রমাণপত্র অথবা তাদের অ্যাকাউন্ট হারানোর জন্য প্রচারাভিযান চালাচ্ছে, সম্ভবত গোয়েন্দা তথ্য সংগ্রহে সহায়তা করার জন্য এমনটা করা হচ্ছে।

সংস্থাটি বলেছে, চীনা হ্যাকাররা জো বাইডেনের প্রচারণার সাথে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে আক্রমণ চালায় আর ইরানি হ্যাকাররা ট্রাম্পের প্রচারণার সাথে জড়িতদের লক্ষ্য করে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবেবেশিরভাগ সাইবার-আক্রমণ সফল হয়নি। ভোটপ্রদান ব্যবস্থা নিজেরা পরিচালনা করে এমন দলের উপরও আক্রমণ চালানো হয়নি।

টম বার্ট বলেন, যা দেখেছি তা আগের আক্রমণের ধরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে এখানে কেবল প্রার্থী এবং প্রচারণা কর্মীদেরই লক্ষ্য করা হচ্ছে না বরং যারা মূল বিষয়গুলোতে পরামর্শ দেন তাদেরও টার্গেট করা হয়েছে। যদিও তারা কেন হ্যাক করতে চাইছে তা বুঝতে পারেনি মাইক্রোসফট।

ট্রাম্পের প্রচারণার ডেপুটি ন্যাশনাল প্রেস সেক্রেটারি থিয়া ম্যাকডোনাল্ড বলেন, আমরা একটি বড় লক্ষ্য, তাই প্রচারণার উপরে বা আমাদের কর্মীদের উপরে পরিচালিত কোনো বিদ্বেষী কার্যকলাপ দেখে অবাক হওয়ার কিছু নেই।

জো বাইডেনের প্রচারণার এক কর্মকর্তা বলেন, আমরা প্রচারণার শুরু থেকেই জানি যে আমরা এ জাতীয় হামলার শিকার হতে পারি এবং আমরা সেজন্য প্রস্তুত আছি।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমার্কিন নির্বাচনরাশিয়াহ্যাকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও নিষেধাজ্ঞার মুখে ক্রিকেট সাউথ আফ্রিকা

পরবর্তী

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হলেন সিদ্দিকুর রহমান

পরবর্তী

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হলেন সিদ্দিকুর রহমান

এগিয়ে চলছে নান্দনিক বঙ্গবন্ধু ট্রাইটাওয়ারের নির্মাণ কাজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT