চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীর বাংলাদেশে নির্বাচনী প্রচারণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
আবুল কালাম মুহাম্মদ রেজাউল করিম

যুক্তরাজ্যে ১৩ মিলিয়ন পাউন্ড প্রতারণার দায়ে চলা শুনানির সময়েই পলাতক আসামী এখন বাংলাদেশে সংসদ সদস্য হওয়ার লড়াইতে সামিল।

যুক্তরাজ্যের গণমাধ্যমে জানানো হয়েছে, ভিক্টোরিয়া ডকসের আবুল কালাম মুহাম্মদ রেজাউল করিম একটি প্রতারক দলের হয়ে ভুয়া ভিসা ও ট্যাক্স কেলেঙ্কারিতে জড়িয়ে জামিন ছাড়াই পালিয়ে গেছেন।

সাধারণভাবে একেএম রেজাউল করিম নামে পরিচিত আবুল করিমকে অনুপস্থিত থাকায় সাড়ে দশ বছরের সাজা দেওয়া হয়। যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ৩৫ সপ্তাহের শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় এই রায় দেন আদালত।

Banglabid

বর্তমানে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী তিনি।

আগামী মাসের নির্বাচনের জন্য তার একটি প্রচারণার ফেসবুক পেজও আছে। তাকে নিয়ে পত্রিকায় লেখালেখি ও লিফলেটও ছাপানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তার প্রতারক দল ৭৯টি ভুয়া কোম্পানি তৈরি করেছে এবং মিথ্যা পে-স্লিপও বানিয়েছে যেগুলো বাংলাদেশি নাগরিকদের ৯০০ ভুয়া ভিসা তৈরির কাজে ব্যবহার করা হয়েছে।

Reneta

তারা শত শত মিথ্যা কর প্রদানের স্লিপ জমা দিয়েছে। রেজাউল করিমের বোনের ভাই এনামুল করিম (৩৪) এবং কাজি বরকত উল্লাহ (৩৯), জলপা ত্রিবেদি (৪১) এবং সাবেক ব্যারিস্টার মোহাম্মদ তমিজ উদ্দিনও (৪৭) এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন।

তবে বাকিরা তাদের পাসপোর্ট জমা দিয়ে দিলেও, রেজাউল করিম, এনামুল করিম এবং বরকত উল্লাহ কাগজপত্র দিয়ে জুলাইতে যুক্তরাজ্য থেকে পালিয়ে যান।

এইচএমআরসির (এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টম) সিনিয়র তদন্তকর্মকর্তা আলিসন চিপারটন বলেন, রেজাউল করিম এই দলের প্রধান ছিলো। এখন দুর্নীতি বিরোধিতার কথা বলে বাংলাদেশের রাজনীতিতে একটি পথ তৈরি করছে সে।

কেলেঙ্কারির সময়ে এই দলটি খণ্ডকালীন ভিসার প্রদানের কথা বলে ভোক্তাদের কাছ থেকে অন্তত ৭০০ পাউন্ড করে আদায় করত।

২০১১ সালে সন্দেহজনকভাবে সাধারণ এবং উদ্যোক্তা ভিসা দেখার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয় । রায়ে পাঁচজনই দোষী সাব্যস্ত হয়। জনগণের রাজস্ব ফাঁকি দেয়ার জন্য জলপা ত্রিবেদি দোষী হন।

এনামুল করিমকে নয় বছর চারমাসের কারাদণ্ড দেয় যুক্তরাজ্যের আদালত, বরকত উল্লাহর হয় ১০ মাসের কারাদণ্ড, জলপা ত্রিবেদি তিন বছরের এবং তমিজ উদ্দিন আড়াই বছরের কারাদণ্ডের সাজা পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগের দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT