চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যা বললেন পাকিস্তানের প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের প্রধান বিচারপতির ছবি, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বলেছেন, সুপ্রিম কোর্ট রাষ্ট্র ও পররাষ্ট্র নীতির বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না। শুধু মাত্র প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরির যে সিদ্ধান্ত, তার বৈধতা নির্ধারণ করবে।

ডন অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, অনাস্থা প্রস্তাব খারিজের বিষয়ে কৌঁসুলি মাখদুম আলী খানের যুক্তি উপস্থাপনের সময় এসব কথা বলেন প্রধান বিচারপতি।

মাখদুম আলী খানে ইমরানের বিরুদ্ধে আনা প্রস্তাবটিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার ফেলে দিতে বিদেশী ষড়যন্ত্র বলে উল্লেখ করছিলেন।

Banglabid

তখন প্রধান বিচারপতি বলেন, এখন আমরা আইন এবং সংবিধানের দিকে তাকিয়ে আছি।

গত ৩ মার্চ সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক দাবি করে ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি।

বিরোধীদলগুলো তার এই সিদ্ধান্তকে অসাংবিধানিক মন্তব্য করে সুপ্রিম কোর্টের দারস্থ হয়। সেই মামলা শুনানি চলছে।

Reneta

মামলাটির শুনানির জন্য একটি বৃহত্তর বেঞ্চ গঠন করার পর প্রধান বিচারপতি বিষয়টির স্বতঃপ্রণোদিত নোটিশ দিয়েছিলেন।

প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে রয়েছেন বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার, বিচারপতি মুনিব আখতার ও বিচারপতি জামাল খান মান্দোখাইল।

স্পিকারের ওই সিদ্ধান্তের ঘণ্টাখানেকের মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনাস্থা প্রস্তাবইমরান খানপাকিস্তানপাকিস্তানের প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এরিকসেন: বিশ্ব ফুটবলে এক পুনরুত্থানের নায়ক

পরবর্তী

আবাহনীর কাছে হেরে সুপার লিগে অনিশ্চিত মোহামেডান

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনীর কাছে হেরে সুপার লিগে অনিশ্চিত মোহামেডান

জার্নালিস্ট ট্রেনিং ইনভেস্টিগেটিভ রিপোর্টিং, ডিআরইউ সদস্যদের জন্য প্রশিক্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআরইউ’র সদস্যদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ

ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT