চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যারা নদী দখল করে তারা এযুগের রাজাকার’

রাজীব দাস রাজীব দাস
১০:১১ অপরাহ্ণ ১৪, জুন ২০১৫
বাংলাদেশ
A A

যারা নদী দূষণ ও দখল করে করে তাদেরকে এযুগের রাজাকার বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। নৌ দুর্ঘটনা এড়াতে নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত অনুষ্ঠানে নদীপথে দুর্ঘটনা এড়াতে নাবিক এবং সারেংদের দক্ষতা বাড়ানোরও পরামর্শ দেন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে জনগণের সচেতনতা জরুরি বলে মনে করেন নৌ পরিবহন মন্ত্রী।

নৌ নিরাপত্তা সপ্তাহের প্রথম দিনে উদ্বোধন করা হয় প্রায় ২ হাজার টন ওজনের বিশালবহুল যাত্রীবাহী লঞ্চ সুরভী-৯। বিশাল আয়তনের এ লঞ্চ দুর্ঘটনায় পড়লে তা উদ্ধারে নিজেদের সক্ষমতা অর্জন জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নৌমন্ত্রী শাজাহান খান, বলেন বিগত ২৫ বছরে অবজ্ঞা আর অবহেলায় ২০ হাজার কিলোমিটার নদীপথ হারিয়ে গেছে। নদী দখলে বাড়ছে প্রভাবশালীদের দৌরাত্ম্য।

Banglabid

শাজাহান খান আরো বলেন, যারা নদী দূষণ করে, পেশী শক্তি দিয়ে নদী দখল করে তারা হলো এইযুগের রাজাকার। তাই শুধু আইন নয়, পুলিশ,সেনাবাহিনী, র‍্যাব দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সব বিভাগের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ সামলানো সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা।

নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বীর উত্তম মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, একটি কেন্দ্রে কোনো জাহাজ সম্পূর্ণ উদ্ধারে আমাদের একাধিক বিকল্প ব্যবস্থা রাখতে হবে। কারণ সব জাহাজই ২ হাজার টন নাও হতে পারে। দূর্ঘটনা কবলিত জাহাজ উদ্ধারের জন্য একটি বড় ক্রেন না কিনে একাধিক ক্রেন আমাদের সংগ্রহে রাখা উচিৎ।

‘সচেতন হই এবং নৌ দুর্ঘটনা পরিহার করি’ শ্লোগানে ৭ম বারের মত নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন শেষে জনগণের সচেতনতা বাড়াতে ঢাকা থেকে মুন্সীগঞ্জের শীতলক্ষ্যা নদী পর্যন্ত চলেছে নৌ র‍্যালি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT