চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা দল পেলেন না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ড্রাফট থেকে বেশকিছু তরুণ খেলোয়াড় এবার প্রথম দফায় দল পেয়েছেন। আবার দেশ-বিদেশের বেশকিছু বড় নাম আছে, যারা বিপিএলে খেলার জন্য ড্রাফটে নাম পাঠিয়েছিলেন, কিন্তু তাদের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি।

বিপিএলের ষষ্ট আসরের সময় পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের সিরিজ থাকায় এই দুই দেশের খেলোয়াড় কিনতে বেশ চিন্তাভাবনা করেছেন ফ্রাঞ্চাইজির কর্মকর্তারা। অবাক করার বিষয় হল ড্যারেন ব্রাভোর মতো ক্রিকেটার জাতীয় দল থেকে অবসর নেয়ার পরও রোববার তাকে কোনো দল নেয়নি। ব্রাভো কয়েকদিন আগে অবসর নেয়ার সময় জানান, তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টুয়েন্টি লিগগুলোতে খেলা চালিয়ে যেতে চান।

রোববার ঢাকার একটি হোটেলে ড্রাফট থেকে ক্রিকেটার নির্বাচন করে সাতটি ফ্রাঞ্চাইজি।

এবার ৩৬৫ জন বিদেশি খেলোয়াড় বিপিএলে খেলার জন্য বিসিবির কাছে নাম পাঠান। এর বাইরে কয়েকজনকে নিলামের আগে নিয়ে নেয় দলগুলো। খেলোয়াড় নেয়ার জন্য এখনো সময় আছে ২৪ ঘণ্টা। ড্রাফটে নাম পাঠাননি এমন কাউকে এই সময়ে আর দলে নেয়া যাবে না।

দল না পাওয়া তারকা ক্রিকেটারদের মধ্যে আরও আছেন ইংল্যান্ডের লুক রাইট, পাকিস্তানের ইমাম-উল হক, মোহাম্মদ হাফিজ, শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা, অলরাউন্ডার মারলন স্যামুয়েলস এবং ড্যারেন সামি। আফগানিস্তানের রশিদ খান এবার ড্রাফটে নিজের নাম পাঠাননি। নিলামের আগেও তাকে কেউ নেয়নি। তার মানে এই আসরে তাকে আর দেখা যাচ্ছে না।

স্থানীয় ক্রিকেটারদের মধ্যে দল পাননি শাহরিয়ার নাফীসের মতো ওপেনার। তিনি ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির খেলোয়াড়ের নির্ধারিত দাম ১৮ লাখ টাকা। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা সফল দুই ক্রিকেটার আব্দুর রাজ্জাক এবং তুষার ইমরানও দল পাননি। দল পাননি তরুণ রিস্টস্পিনার জুবায়ের হোসেন লিখন এবং ‘ছক্কা নাঈম’ বলে পরিচিত অলরাউন্ডার নাঈম ইসলামও।

Reneta

যারা দল পেয়েছেন তাদের নাম দেখতে এখানে ক্লিক করুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT