চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যারা ঢাকা অচল করার চিন্তা করছে, জনগণই তাদের অচল করে দেবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপির সাথে কোনো পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ করবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন: আমরা কোন পাল্টাপাল্টি সমাবেশ করবো না। কিন্তু যারা দেশের শান্তি বিনষ্ট করবে, যারা দেশের মানুষের জানমালের নিরাপত্তাকে জিম্মি রেখে, মাঠ দখল ও ঢাকা অচল করার চিন্তা করে তাদেরকে জনগণই অচল করে দিবে।

শুক্রবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে রিক্সা ও ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন: ২০০৬ সালের পর থেকে ক্ষমতার ক্ষুধার জ্বালা বিএনপিকে উম্মাদ করে ফেলেছে। ক্ষমতায় আসার জন্য তারা আজকে উম্মাদের মত প্রলাপ করছে। তারা অক্টোবরে নাকি মাঠ দখল করবে! স্বপ্ন দেখছে, রঙ্গিন সপ্ন। ক্ষমতা ফিরে পেতে আবারও রঙ্গিন স্বপ্ন দেখছে মাঠ দখল করবে। বাংলাদেশ অচল করবে ঢাকা অচল করবে।

Banglabid

‘অক্টোবরের ১ তারিখ থেকে বিএনপি আন্দোলনে নামবে’- বিএনপি নেতাদের এমন হুমকির প্রসঙ্গে তিনি বলেন, এই দেশে এই মুহূর্তে মানুষ নির্বাচন মুখী। এই মুহূর্তে আন্দোলন করার মনমানসিকতা ভোটারদের মধ্যে নেই। তাই নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্ততি নিচ্ছে। আন্দোলন কখন হয় যখন আন্দোলনের বস্তুগত পরিচিতি বিরাজমান থাকে। কিন্তু এখন কারো মাঝে অসন্তোষ নেই। কোথাও জনমনে ক্ষোভ নেই, অশান্তি নেই। অশান্তি শুধু বিএনপির ক্ষমতাকে কেন্দ্র করে। তারা ক্ষমতা চায়। তারা ক্ষমতাকে কেন্দ্র করে লুট পাটের রাজত্ব কায়েম করতে চায়।

মন্ত্রী বলেন: বাংলাদেশে সাম্প্রদায়িক অশুভ শক্তির যে বিষ বৃক্ষের শাখা প্রশাখা আজকে বিস্তার করেছে, এই সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে সমূলে উৎপাটিত করে আমরা আগামী ডিসেম্বরে নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে বাংলাদেশকে সাম্প্রদায়িকতা মুক্ত অশুভ শক্তির করাল গ্রাস থেকে মুক্ত করবো। এটাই আজকে আমাদের শপথ।

আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন: আমরা পাল্টাপাল্টি করবো না। কাউন্টার কোনো মিটিং করবো না। সব জায়গায় সর্তক পাহারায় থাকবেন। কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। নৈরাজ্যের বিরোদ্ধে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে, গ্রামে গ্রামে জনগণের কাছে আমরা যাব। সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করবো এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য  জনগণকে অনুরোধ করবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিইসি’র বক্তব্য ভোটারবিহীন নির্বাচনের পদধ্বনি: রিজভী

পরবর্তী

বাংলাদেশ দল ও সমর্থকদের ‘বেয়াদব’ বলছে ভারতীয় চ্যানেল

পরবর্তী

বাংলাদেশ দল ও সমর্থকদের ‘বেয়াদব’ বলছে ভারতীয় চ্যানেল

৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হবেই: মওদুদ

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT