চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যানজট হবে না এমন নিশ্চয়তা দিতে পারি না: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৩:০৬ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

সারাদেশের সড়ক-মহাসড়কগুলো যান চলাচলের উপযোগী মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: মহাসড়কে যানজট হবে না এমন নিশ্চয়তা আমি দিতে পারি না। তবে আমরা সবসময় সতর্ক রয়েছি।

বুধবার রাজধানীর গাবতলী টার্মিনাল পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

এসময় সড়কের কারণে কোথাও কোনো যানজটের সৃষ্টি হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাস্তাগুলো এখন ইউজেবল এবং পাসেবল। রাস্তার জন্য কোথাও যানজট হবে না। তবে রাস্তার ওপরে পশুবাহী ধীরগতির গাড়িগুলো মাঝে মাঝে আটকে যায়।

Banglabid

তিনি বলেন, মঙ্গলবার থেকে সড়কে ভিড় শুরু হয়েছে। আজ বুধবার থেকে আরো বাড়বে। প্রচুরসংখ্যক গাড়ি নামবে। এজন্য দায়িত্বপ্রাপ্ত সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, কোনোভাবেই পশুর হাট মহাসড়কে যেন না আসে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন ও ইজারদারকে নির্দেশ দেয়া হয়েছে। মহাসড়কের পাশে পশুর হাট থাকলে সেটি সড়ক ছেড়ে আলাদা জায়গায় করতে হবে। কিছু কিছু জায়গায় পশুর হাট মহাসড়কে করা হয়েছিল এগুলো সরিয়ে দেয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বন্যায় সড়ক মহাসড়কের মেরামতের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। রাস্তায় যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। কোথাও কোথাও পশুবাহী গাড়ি বিকল হওয়ার কারণে যানজট তৈরি হয়েছে।

Reneta

পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি মালিকদের কাছে আবার অনুরোধ করবো, দয়া করে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামাবেন না। ফিটনেসবিহীন গাড়ি আমরা রাস্তায় পেলে কঠোর ব্যবস্থা নেবো এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। অতিরিক্ত ট্রিপের জন্য চালকদের ওভারটেকিং এবং ওভার স্পিডিংয়ের প্রবণতা আছে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ যাত্রাওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সিরিজটাও জিতবো’

পরবর্তী

দুর্গতদের পাশে বিয়ন্সে  

পরবর্তী
বিয়ন্সে

দুর্গতদের পাশে বিয়ন্সে  

জনগণ ট্রেনে চড়ে ঈদযাত্রায় বাড়ি ফিরছে, ভিড় বেশি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রায় মহাসড়কে স্বস্তি, ট্রেনে দুর্ভোগ

সর্বশেষ

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্স-যুক্তরাজ্যের ১০২ সাবেক কূটনীতিকের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT