চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যানজট নিরসনে রাস্তা ভরাট করছে পুলিশ; খবর জানেন না কাউন্সিলর

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১০:১৪ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রাস্তা ভরাট করছেন ট্রাফিক পুলিশের এক সদস্য।

রাস্তা ভরাট করছেন ট্রাফিক পুলিশের এক সদস্য।

শুক্রবার দুপুর বারটা । রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে রামপুরা বাংলাদেশ টেলিভিশন পর্যন্ত থমকে আছে সারি সারি গাড়ি। নড়াচড়ার নামগন্ধ নেই। তীব্র ভোগান্তিতে ঘণ্টার পর ঘণ্টা পথে বসে আছে হাজারো মানুষ।

সাধারণত, শুক্রবারের বিকাল তিনটা পর্যন্ত রাস্তা ফাঁকা থাকে। আজ কী এমন হলো যে বৃহস্পতিবারের মতো যানজট? রবিউল আলম নামে এক যাত্রী বলেন, ‘তিন ঘণ্টা ধরে বসে আছি। গাড়ি আগায় না। জরুরি কাজ ছিল। এখন না পারব কাজটা করতে না পারব বাসায় ফিরতে। মধ্যপথে আটকে থাকতে হয় বলে শুক্রবারে বের হয়েছি। কে জানে জ্যাম এখন শুক্র-শনি মানে না?’

যানজটের কারণ অনুসন্ধান করতে গিয়ে কুড়িল থেকে বাড্ডা হয়ে মেরুল আসতে হলো। হাতির ঝিলের পূর্বপ্রান্তে (বিটিভি ভবনের উত্তরপাশে) রাস্তায় ওয়াসার কাজ চলছে। রাস্তা কেটে পাইপ বসানো হচ্ছে। যানজটের কারণ জানতে চাইলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য রাগান্বিত কণ্ঠে বললেন, ‘ওয়াসার কাজ চলছে। এর জন্য রাস্তায় ওয়াসার গাড়ি ফেলে রেখেছে। রাস্তার বেশিরভাগ দখল হয়ে যাওয়ায় একটা একটা করে গাড়ি পার হচ্ছে। এজন্য এত বড় জ্যাম।’

Banglabid

একটু এগিয়ে দেখা গেল, খানাখন্দে ভরপুর রাস্তা ভরাট করছেন ট্রাফিক পুলিশের এক সদস্য। যান চলাচলের সুবিধার জন্য ভ্যানে করে ইট-পাথর এনে খালে ফেলে ভরাট করা হচ্ছে।

বর্ষাকালের মতো পানি জমে আছে মেরুলের রাস্তায়।
বর্ষাকালের মতো পানি জমে আছে মেরুলের রাস্তায়।

পাশেই ছিলেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) শিকদার আবদুস সালাম। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘রাস্তা খুঁড়ে যে পানি উঠেছে সেই ফেলেছে রাস্তার উপর। দীর্ঘদিনের গর্তে পানি জমে কাদা হয়ে গেছে। গাড়ি চলতে পারছে না। তার উপর রাস্তা কাটার মেশিন ফেলে রাখা হয়েছে। একটা একটা করে গাড়ি যাচ্ছে। আমাদের লোকেরা পাবলিকের গালি খাচ্ছে আবার কষ্টও করছে। এখন নিজ পকেটের টাকা দিয়ে লেবার ভাড়া করে মাটি  এনে পুলিশই সেই মাটি টেনে গর্ত ভরাট করছে।’

আক্ষেপ নিয়ে তিনি বলেন, সিটি কর্পোরেশনের কাজও পুলিশকে করতে হয়। ওয়াসার কাজও পুলিশকে করতে হয়।

Reneta

ঠিকাদার খালিদ হাসানকে রাস্তায় পানি ফেলার কথা জানতে চাইলে তিনি বলেন, রাস্তায় পানি পড়ে ভেসে গেছে এটা সত্য। কিন্তু আমাদের ইচ্ছায় এটা হয়নি। আমরা ওয়াসার পাইপ স্থাপন করছি। হাতিরঝিল সোজা এসে রাস্তা খুঁড়তে খুঁড়তে যে পাইপ পাওয়া গেছে সেটা ছিল নিম্নমানের ছিদ্র পাইপ। মাটি সরাতেই পানি উপচে পড়তে শুরু করে। অনেক কষ্টে বন্ধ করা হলেও ততক্ষণে রাস্তা ভেসে যায়। এখন আমরা সতর্কতার সাথে কাজ করছি।

শীতকালে রাস্তা বর্ষাকালের রূপ ধারণের ঘটনা জানেন না স্থানীয় কাউন্সিলর ও ঢাকা সিটি উত্তরের ভারপ্রাপ্ত মেয়র ওসমান গনি। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। রাস্তায় কাজ করতে গেলে যানজট তো হবেই। তারপরও আমি ঠিকাদারের সঙ্গে কথা বলছি। আজ শুক্রবার বলে তাকে হয়তো পাওয়া যাবে না। কাল আবার ব্যস্ত থাকবো মেয়র সাহেবের জানাজার কাজে। এর মধ্যে সুযোগ পেলেই আমি খোঁজ নিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভোগান্তিমেয়রযানজট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয়ের মাসে বিশেষ আয়োজনে ‘গানে গানে সকাল শুরু’

পরবর্তী

পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) আজ

পরবর্তী
ঈদে মিলাদুন্নবী (সা.)

পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) আজ

বাবার স্বপ্ন পূরণ করে মেয়ের রাষ্ট্রদূত হওয়ার গল্প

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT