চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উইমেন’স লেন্স আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’র যাত্রা শুরু হয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০২২
বিনোদন
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ-এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘উইমেন’স লেন্স’ শিরোনামে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। এই উৎসবের যাত্রা শুরু হলো ৮ মার্চ, ২০২২।

বিশ্ব নারী দিবসের অংশ হিসেবে ‘উইমেন’স লেন্স’ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে ‘চলচ্চিত্রে নারী: জেন্ডার কেন প্রাসঙ্গিক?’ শিরোনামে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। ফেসবুক লাইভের মাধ্যমে মঙ্গলবার  সন্ধ্যা ৭.৩০ ওয়েবিনারটি সম্প্রচারিত হয়েছে।

ওয়েবিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপিকা গোপা বিশ্বাস সিজার, অ্যাপলবক্স ফিল্মস এর পরিচালক রাকা নশীন নাওয়ার, চলচ্চিত্র নির্মাতা মৃত্তিকা কামাল এবং চলচ্চিত্রকর্মী স্বপ্ন সমুদ্র।

Banglabid

চলচ্চিত্র নির্মাতা মৃত্তিকা কামাল বলেন, “আমাদের সিনেমায় নারীকে যেভাবে উপস্থাপন করা হয়, আর পুরুষকে যেভাবে উপস্থাপন করা হয়; এই পার্থক্য এতটাই বড় যে তা জঘন্য বলা যায়।” ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপিকা গোপা বিশ্বাস সিজার এর মতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নারীর জন্য কোটা ব্যবস্থাই নারীকে পিছিয়ে রেখেছে।

‘হার ভয়েস হার ভিশন’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই উৎসবের লক্ষ্য হলো দেশ ও দেশের বাইরের নারী চলচ্চিত্রকারদের একটি আন্তঃসাংস্কৃতিক প্লাটফর্মের সুযোগ করে দেওয়া। নারীদের চোখে বিশ্ব সিনেমাকে দেখা এবং দেখানো।

উৎসবে শর্টফিল্ম সাবমিশন শুরু হয়েছে ৮ মার্চ, ২০২২ থেকে এবং এর সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত।

Reneta

শর্টফিল্ম জমা দেয়া যাবে দুটো বিভাগে।
লাইভ একশন (সর্বোচ্চ সময়সীমা: ২০ মিনিট)
অ্যানিমেশন (সর্বোচ্চ সময়সীমা: ২০ মিনিট)

সকলের জন্য উন্মুক্ত এই উৎসবে একজন সর্বোচ্চ দুটি শর্টফিল্ম জমা দিতে পারবেন। বিদেশী চলচ্চিত্রকারদের ক্ষেত্রে জমাদান ফি ১০ ডলার (ইউএস)। এবং বাংলাদেশী চলচ্চিত্রকারদের জন্য এই ফি এর পরিমাণ ৫০০ টাকা মাত্র। আগামী ৮ মে উৎসবটির পর্দা নামবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্রে নারীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT