চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাকাত ট্র্যাজেডি: আরো সময় চায় তদন্ত কমিটি

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১:৪৮ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

ময়মনসিংহে যাকাত ট্র্যাজেডির ঘটনায় দায়-দায়িত্ব নির্ধারণে আরো সময় চায় পুলিশের তদন্ত কমিটি। পাশাপাশি মামলার তদন্তে আজ বিকেলে গ্রেফতার আটজনকে রিমান্ডে নেবে ময়মনসিংহের পুলিশ।

ময়মনসিংহের পুলিশ সুপার মইনুল হক চ্যানেল আই অনলাইনকে বলেছেন, আদালত তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। কারাগারে থাকা আটজনকে বিকেলে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।

‘কেনো এরকম ট্র্যাজিক ঘটনা ঘটলো, তারা এতো মানুষকে যাকাত নিতে ডেকে নিরাপত্তামূলক কী ব্যবস্থা নিয়েছিলো, অথবা আদৌ কোনো ব্যবস্থা ছিলো কি না রিমান্ডে এসব বিষয় আসবে,’ বলে জানান এসপি।

Banglabid

নূরানী জর্দা ফ্যাক্টরিতে শুক্রবার ভোররাতে যাকাত নিতে এসে ২৭ জনের মৃত্যুর ঘটনায় পুলিশ ওইদিনই জর্দা কারখানার মালিক শামীম তালুকদার এবং তার ছেলে হেদায়েত তালুকদারসহ আটজনকে আটক করে। মামলাও হয় তাদের বিরুদ্ধে।

মামলার পাশাপাশি দায়-দায়িত্ব নির্ধারণে পুলিশ আলাদাভাবেও তদন্ত করছে। তদন্ত কমিটির প্রধান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিঅাইজি শফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, সেখানে পুলিশের কোনো ব্যর্থতা ছিলো কি না সেটা তদন্তে আরো সময় লাগবে।

‘তাই, আমরা তদন্তের সময় বাড়ানোর আবেদন করছি,’ বলে জানান অতিরিক্ত ডিআইজি।

Reneta

যাকাত ট্র্যাজেডির ঘটনায় এরইমধ্যে সাইদুল ইসলাম নামে পুলিশের একজন সাব-ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অন্য কারো গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনে এসপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যাকাত ট্র্যাজেডি
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT