চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাকাত ট্র্যাজেডির অর্ধেক আসামিই জামিনে

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৮:৩৫ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ময়মনসিংহের যাকাত ট্র্যাজেডির মামলায় ৮ জনের চারজনই জামিনে থাকলেও কষ্ট আর হতাশার মধ্যে দিন কাটছে নিহতদের স্বজনদের। পুলিশ বলছে, জৌলুস করে যাকাতের আয়োজন না করলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিলো।

ময়মনসিংহের নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক হাজী মোহাম্মদ শামীম ওরফে শামীম তালুকদারের বাসা থেকে ১০ জুলাই ভোরে যাকাত সংগ্রহের সময় পদদলিত হয়ে যে ২৭ জন মারা যান তাদের মধ্যে নূরুল ইসলামের পরিবারেরই রয়েছে তিন জন।

স্ত্রী সখিনা, শাশুড়ি সামু আর দু’বছরের মেয়ে লামিয়া। ঘটনার পর জেলা প্রশাসন আর জর্দা ফ্যাক্টরি থেকে ২০ হাজার টাকার বাইরে আর কোনো সাহায্য পাননি তারা। স্ত্রী-সন্তান হারানো নূরুল ইসলাম বলেন,‘আমার সব গেছে’।

Banglabid

এর পাশেই নিহত খোদেজা বেগমের বাড়ি। ঘটনার পর থেকে এখন পর্যন্ত অসুস্থ তার মেয়ে ডেইজি আক্তার মিতু। নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মিতু তাদের এই অবস্থার জন্য দায়ীদের শাস্তি চান।

মিতুর ভাই এরশাদ বলেন, মা নেই। বোনকে একা বাড়িতে রেখে কাজে গেলেও দুশ্চিন্তায় থাকেন সবসময়।

পুলিশ বলছে, তদন্ত এগোচ্ছে সঠিক ভাবেই। যদিও এরই মধ্যে জামিন পেয়ে গেছে জর্দা ফ্যাক্টরির মালিকসহ চারজন।

Reneta

ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক জানান, সঠিকভাবে তদন্ত করে সময়মতো প্রতিবেদন দাখিল করা হবে। গ্রেপ্তার করা ৮ জনের মধ্যে ৪ জন এখন কারগারে আছে।

আসামিরা জামিন পেলেও এখনো স্বাভাবিক হতে পারেনি জর্দা ফ্যাক্টরির পাশের স্বজন হারানো বস্তি এলাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যাকাত ট্র্যাজেডি
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT