চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যখন এ মনে প্রশ্নের ঝড়

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:২৫ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৬
মতামত
A A

শব্দ কিংবা বাক্যরা কখনো কি বুকের মধ্যে বরফের মতো জমাট বেঁধে যায়? অনুভূতি কি শূন্য হয়ে যায়? অনুভবের তার কি বাজে বেসুরো হয়ে? আমি ঠিক বুঝতে পারি না। এমন হচ্ছে কেন? কেমন যেন শব্দহীন, বাক্যহীন, অনুভূতিহীন, অনুভবহীন হয়ে পড়েছি। কিছুই যেন আমাকে স্পর্শ করছে না। সব কিছু কেমন যেন নিশ্চল, নিস্তব্ধ, নিস্তরঙ্গ হয়ে পড়েছে। চারপাশটা একদমই এলোমেলো হয়ে গেছে। এ জীবনে কত কত ঘটনা ঘটেছে। কাছের মানুষরা আঘাত দিয়েছেন। ভালোবাসার মানুষ অকারণেই দূরে সরে গিয়েছেন। প্রিয়জনরা অকালেই চলে গেছেন। সেই কষ্ট, সেই আঘাত, সেই শূন্যতা কখনোই কাটিয়ে ওঠা যায় নি।

এখনও তার রেশ রয়ে গেছে। কিন্তু মনের দুনিয়া এভাবে কখনও টালমাটাল হয় নি। এভাবে আমূল কেঁপেও ওঠি নি। যেন ভূমিকম্পে উলট-পালট হয়ে গেছে ভিতরভূমি। এটা কি মানবিক ভূমিকম্প? যে কারণে বদলে গেছে মনোজগত। বদলে গেছে চিন্তা-ভাবনা। বদলে গেছে জীবন। যদিও ঠিক সময়ে ঘুম থেকে ওঠছি, নির্ধারিত সময়ে অফিস যাচ্ছি, কাজও করছি। তারপরও নিজেকে খুঁজে পাচ্ছি না। নিজের কাছে নিজেকেই অচেনা মনে হচ্ছে। মনে হচ্ছে, কেমন যেন শিকড়হীন হয়ে পড়েছি।

কোনো কিছু গুছিয়ে ভাবতে পারছি না। লিখতে পারছি না। কী বোর্ডের সঙ্গে মস্তিস্কের সংযোগ ঘটাতেও পারছি না। অনেকগুলো দিন পেরিয়ে এসেছি। তারপরও যেন নিরালোক থেকেও বের হতে পারছি না। ‘নাইন ইলেভেন’ যেভাবে পাল্টে দিয়েছে দুনিয়াকে, তেমনিভাবে ‘সেভেন ওয়ান’ বাংলাদেশের মনোজগতে এঁকে দিয়েছে একটা বিভাজন রেখা। এই বাংলাদেশ যেন আর সেই বাংলাদেশে নেই।

মনের মাঝে ঘুরপাক খাচ্ছে নিরন্তর প্রশ্ন। বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দোল খেতে হচ্ছে। সংশয় দেখা দিয়েছে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে। কাউকে যেন আর দ্বিধাহীনভাবে গ্রহণ করার সুযোগ নেই। দূরের মানুষরা তো বটেই, কাছের মানুষরাও বোধকরি এখন দূরের হয়ে গেছেন। বুকের মধ্যে কুরে কুরে খাচ্ছে অবিশ্বাস আর সন্দেহ। ভয়ের একটা চোরাস্রোত সংগোপনে বয়ে চলেছে।

পারিবারিক বন্ধনের ক্ষেত্রেও দেখা দিয়েছে দ্বিধা-দ্বন্ধ। পিতা, মাতা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে একটা ব্যবধান তৈরি করে দিয়েছে। একে অপরকে দেখছেন গোয়েন্দার দৃষ্টিতে। সবার নিভৃত জগতটা প্রশ্নহীনভাবে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। দায়, দায়িত্ব আর জবাবদিহির প্রশ্নে পাশ কাটিয়েও যাওয়া যাবে না। এ কেমন জীবনের সামনে আমরা দাঁড়িয়ে?

সম্পর্কের ক্ষেত্রে যে এত বড়  ফাটল দেখা দিয়েছে, সেটা এরআগে এতটা নগ্নভাবে বুঝতে পারা যায় নি। এটা তো আমরা অনুধাবন করতে পারছিলাম, ইন্টারনেট বা ভার্চুয়াল ওয়ার্ল্ডয়ের কারণে নাগরিক জীবনে একাকিত্ব, নিঃসঙ্গতা আর বিচ্ছিন্নতাবোধ বাড়ছে। বাড়ছেও পারস্পরিক দূরত্বও। কিন্তু রক্ত সম্পর্কীয়রা যে এত অচেনা, এত দুর্বোধ্য, এত দূরে চলে গেছেন, সেটা যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গুলশানে জঙ্গি হামলা।

এমন হামলা হয়তো অপ্রত্যাশিত নয়। কারণ ইতোপূর্বে অনেক নৃশংস হামলাই আমরা প্রত্যক্ষ করেছি। কিন্তু ১ জুলাই যেভাবে হামলা চালানো হয়, যেভাবে হত্যাকাণ্ড সম্পন্ন করা হয়, সর্বোপরি যারা এই হামলায় অংশ নেন, পুরো প্যাকেজটি আমাদের চেনা ছকের একদমই বাইরে। প্রকৃতঅর্থেই দারুণভাবে চমকে দিয়েছে। ঘাবড়ে দিয়েছে। কাঁপন ধরিয়ে দিয়েছে। এটি ছিল অভাবনীয়, অচিন্তনীয়, অবিশ্বাস্য। এত দিন দূরের পৃথিবীতে এমনটি হতে দেখেছি। সেটি যে নিজের সীমানায় এমনভাবে বিস্ফোরণ ঘটাবে, তারজন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে বিশ্বায়নের এই যুগে কোনো কিছুকে দূরের ভাবার সুযোগ নেই। এড়িয়ে যাওয়াও যাবে না।

সুযোগ নেই গুলশান হামলাকেও এড়িয়ে যাবার। এটি বুঝিয়ে দিয়েছে আমরা কেউই আর নিরাপদ নই। সেটা ঘরের বাইরে তো বটেই। ঘরের ভিতরেও। ঘরের বাইরে পা ফেলার সময় যেমন সাবধানে পা ফেলতে হচ্ছে, তেমনিভাবে ঘরের ভিতরেও অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকাতে হচ্ছে। এমনটি কখনো কল্পনা করা যায় নি। অবিশ্বাস, সন্দেহ আর সংশয়ের যে ভ্রুণ বুকের মধ্যে বেড়ে ওঠছে, তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী?

(এ
বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর
সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: গুলশানশোলাকিয়া হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘১০ তারিখ স্কুল খোলা আর ১১ তারিখ থেকে অর্ধ-বার্ষিক পরীক্ষা!’

পরবর্তী

টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় নিহত ৫

পরবর্তী

টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় নিহত ৫

ইমরান খানের হ্যাটট্রিক বিয়ে

সর্বশেষ

নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT