চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির সামনে দাঁড়াতেই পারেনি আর্সেনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ১৮, জুন ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

সিরি আ, লা লিগার পর ইউরোপের আরেক জায়ান্ট লিগ করোনা বিরতির ধাক্কা সামলে ফিরেছে। ফেরার দিনে দুর্দান্ত পারফর্ম করেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার শিষ্যরা দাঁড়াতেই দেয়নি আর্সেনালকে।

বুধবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গানারদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। রাহিম স্টার্লিং, কেভিন ডি ব্রুইন ও ফিল ফোডেন একটি করে গোল এনেছেন।

ম্যানসিটি এই জয়ে ২৯ ম্যাচে ৬০ পয়েন্টে টেবিলের দুইয়ে থাকল। আর ৪০ পয়েন্টে নয়ে আর্সেনাল। শিরোপার দিকে হাঁটতে থাকা লিভারপুলের পয়েন্ট ৮২।

করোনা থাবায় আটকে ইংলিশ প্রিমিয়ার লিগ ঠিক ১০০ দিন পর মাঠে ফিরেছে। অ্যাস্টন ভিলা-শেফিল্ড ইউনাইটেড ম্যাচ দিয়ে। গোলশূন্য ড্র হয়েছে। পরের জায়ান্ট লড়াইয়ে জয় তুলেছে সিটি।

দর্শকশূন্য মাঠে প্রথমার্ধের যোগ করা সময়ে লিড নেয় ম্যানসিটি। স্টার্লিংয়ের গোলে। লিগ মৌসুমে তার ১২তম গোল।

মধ্যবিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডি ব্রুইন। আর্সেনালের ডেভিড লুইস স্বাগতিকদের মাহারেজকে ফেলে দিলে বাঁশি বাজান রেফারি, আর লুইসকে দেখান লাল কার্ড।

ম্যাচের ৪৯ মিনিটে দশ জনের দল হয়ে পড়া আর্সেনালের বিপক্ষে ৮০ মিনিটে দশে পরিণত হয় সিটিও। যখন চোটে মাঠ ছাড়েন এরিক গার্সিয়া। কিন্তু ততক্ষণে পাঁচ বদলি হয়ে যাওয়ায় আর বদলি নামানো সম্ভব হয়নি।

সেটি অবশ্য গার্দিওলার দলকে খুব একটা সমস্যায় ফেলেনি। খেলা শেষের বাঁশি বাজার আগে আগে ফিল আরেকটি গোল করলে বরং বড় জয়ই নিশ্চিত হয় সিটিজেনদের।

ট্যাগ: গানারগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানসিটি-আর্সেনাললিড স্পোর্টসসিটিজেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: নোয়াখালীতে আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৬

পরবর্তী

করোনাভাইরাস: কক্সবাজারে রোহিঙ্গাসহ আরও ৮১ জন শনাক্ত

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: কক্সবাজারে রোহিঙ্গাসহ আরও ৮১ জন শনাক্ত

করোনাভাইরাস

করোনাভাইরাস: রাঙ্গামাটিতে পুলিশ, চিকিৎসকসহ নতুন করে শনাক্ত ১৮

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT