চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউয়ের আশা বাঁচালেন এলাঙ্গা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ চলাকালে হামলার শিকার হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড অ্যান্টনি এলাঙ্গা। আঘাতের পরও খেলা চালিয়ে যান তিনি, গোলও করেন। এবার চ্যাম্পিয়ন্স লিগে তার গোলেই শেষ আটের আশা বাঁচিয়ে রাখল রেড ডেভিলরা।

বুধবার রাতে ওয়ান্ডা মেট্রোপলিটানোয় শেষ ষোলোর প্রথম লেগের খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ। এর ফলে আগামী ১৫ মার্চ ওল্ড ট্রাফোর্ডে হতে যাওয়া দ্বিতীয় লেগের জন্য জমে রইল সব রোমাঞ্চ।

ম্যাচের ৭ মিনিটেই গোল পেয়ে যায় অ্যাটলেটিকো। কর্নার কিক থেকে বল বিপদমুক্ত করতে পারেনি অতিথি দলের ফুটবলাররা। বল পেয়ে যান রেনান লোদি। বাঁ পায়ের লম্বা পাস দেন ডি-বক্সের ভেতর। সামনে লাফিয়ে পড়ে হেডে বল জালে জড়িয়ে দেন জোয়াও ফেলিক্স।

Banglabid

পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো ৩৭ মিনিটে পেয়েছিলেন গোলের সুযোগ। তবে তার নেয়া ডান পায়ের শট পোস্টের বেশ বাইরে দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। সিমে ভার্সালজকোর দেয়া হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

বিরতির পর ৭৫ মিনিটে মার্কাস রাশফোর্ডের পরিবর্তে এলাঙ্গাকে মাঠে নামান ম্যান ইউ কোচ রালফ র‍্যাঙ্গনিক। পাঁচ মিনিট পরই হাতেনাতে ফল পেয়ে যান। ব্রুনো ফার্নান্দেজের পাসে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে নেয়া ডান পায়ের শটে সমতা টানেন ১৯ বছর বয়সী সুইডিশ ফুটবলার এলাঙ্গা।

৮৭ মিনিটের মাথায় অ্যান্টনিও গ্রিজম্যানের বাঁ পায়ের শটে বল বারে লেগে ফিরে আসলে স্বাগতিকদের আর জয় পাওয়া হয়নি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ম্যানইউর মিডফিল্ডার জেসে লিনগার্ডের শট ঠেকান অ্যাটলেটিকোর গোলরক্ষক ওবলাক। ফলে দুই দলই ড্র নিয়ে মাঠ ছাড়ে।

Reneta

এদিকে, শেষ ষোলোর আরেক ম্যাচে বেনফিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আয়াক্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদএলাঙ্গাচ্যাম্পিয়ন্স লিগম্যানইউম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁদপুরে ময়নাতদন্ত নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে আহত ২০

পরবর্তী

মানে-সালাহর জোড়া গোলে বিধ্বস্ত লিডস

পরবর্তী
লিভারপুলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানে-সালাহর জোড়া গোলে বিধ্বস্ত লিডস

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় বড় ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT