চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউর সাহায্য লাগলে আছেন ত্রাতা ইব্রা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রথম তিন ম্যাচে একটি করে হার ও ড্রয়ে এরইমধ্যে চার পয়েন্ট খুইয়ে বসে আছে ওলে গানার সলশেয়ারের দল। হারের ক্ষতে নতুন করে জ্বালা দিচ্ছে রোমেলু লুকাকু আর অ্যালেক্সিস সানচেজের দলবদল। দুই ফরোয়ার্ডই পাড়ি দিয়েছেন ইন্টার মিলানে। এই যখন অবস্থা তাহলে লম্বা সময় রেড ডেভিলরা দৌঁড়াবে কার কাঁধে ভর করে?

পুরনো ক্লাবের যখন বেহাল অবস্থা তখন তাকে সাহায্য করতে এক পায়ে প্রস্তুত আছেন একজন বিশ্বস্ত সৈনিক। তিনি জ্লাতান ইব্রাহিমোভিচ। মার্কিন সকার লিগের দল এলএ গ্যালাক্সির হয়ে খেলা সুইডিশ সাবেক ফরোয়ার্ড বলছেন, ম্যানইউর সাহায্য লাগলে যেকোনো সময় খোলা তার দুয়ার।

বয়স চলছে ৩৭। কিন্তু অবসর কী জিনিস সেটা যেন ভুলেই গেছেন ইব্রাহিমোভিচ। ২০১৮ সালে ম্যানইউ থেকে বিদায় নিয়ে গ্যালাক্সিতে নাম লিখিয়ে ৪৯ ম্যাচে করেছেন ৪৬ গোল। পা জোড়া যে এখনো বেশ মজবুত আছে সেটাই প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন একসময় আয়াক্স, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজির হয়ে মাঠ মাতানো এ ফরোয়ার্ড। প্রয়োজনে আরও একবার রেড ডেভিলদের দেখাতে চান তার অতীতের মতো ঝলক।

Banglabid

‘প্রিমিয়ার লিগে আমি সবসময় ভালো খেলি। সুতরাং ইউনাইটেডের যদি আমাকে দরকার হয়, আমি কিন্তু আছি!’

তবে ইব্রার এই কথা শুনে যদি নড়চড়ে বসে ম্যানইউ তাহলে কিন্তু হবে মস্ত বড় ভুলই। কারণ সাবেক ক্লাবের সঙ্গে যে কৌতুক করেছেন তার প্রমাণ মিলেছে ঠিক পরের কথাতেই, ‘আমি গ্যালাক্সিতেই ভালো আছি। সুতরাং দুঃখিত।’

‘ইউরোপে আমার দায়িত্ব শেষ। সেখানে অনেক আনন্দে ছিলাম। সেখান থেকে ৩৩টা ট্রফি নিয়ে এখানে এসেছি। আশা করছি এখানেও আরও অনেককিছু জিতবো। তারপর না হয় দেখা যাবে এই যাত্রা কোথায় শেষ হয়!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্লাতান ইব্রাহিমোভিচম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT