চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউর মাঠে খেলবেন ‘অধিনায়ক’ বোল্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

উসাইন বোল্ট এবার ফুটবলার। তাও অধিনায়ক। খেলবেন নিজের প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে!

স্প্রিন্টে আটটি অলিম্পিক স্বর্ণপদক জয়ী বোল্ট বলছেন, এটা তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।

বোল্ট ফুটবল খেলতে নামছেন এই খবর চাউর হয় রোববার থেকে। জ্যামাইকান কিংবদন্তি টুইটে জানান, তিনি একটি দলের সঙ্গে যোগ দিচ্ছেন। রসিক বোল্ট বিষয়টি নিয়ে মজা রেখে দেন। বলেন, দলের নাম জানাবেন মঙ্গলবার।
মূর্তিকারিগর

Banglabid

বোল্টের টুইটের পর বিশ্বগণমাধ্যমে তার দলের নাম নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। এর ভেতর সাউথ আফ্রিকান ক্লাব ম্যামেলোডি সানডাউনসের রি-টুইট দেখে গোলডটকম, স্কাইস্পোর্টস ধারণা করে হয়তো ওই দলেই যোগ দিচ্ছেন বোল্ট।

অবশেষে ঘোষিত সময়েই বোল্ট রহস্য উন্মোচন করলেন। জানিয়েছেন, সকার এইড ম্যাচে বিশ্বএকাদশের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। জুনের ১০ তারিখ ইংল্যান্ড একাদশের বিপক্ষে মাঠে নামবেন বোল্টরা। ইংল্যান্ডের অধিনায়ক রবি উইলিয়ামস। শিশুদের জন্য কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইউনিসেফ প্রতি বছর এই চ্যারিটি ম্যাচটি আয়োজন করে থাকে। ম্যারাডোনা, রোনালদিনহোর মতো তারকারা গত কয়েক বছরে এই আয়োজনের অংশ হয়েছেন।

দলের নাম ঘোষণার পর বোল্ট বলেন, ‘পেশাদার ফুটবলার হওয়া আমার একটি স্বপ্ন। বড় বড় ফুটবল কিংবদন্তির বিপক্ষে খেলতে পারা আমার কাছে বিশেষ কিছু।’

Reneta

অবসর নেয়ার আগে এই দৌড়বিদ প্রায়ই বলতেন, এক সময় ফুটবল দলে যোগ দিবেন। পছন্দের দল হিসেবে সব সময় ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উসাইন বোল্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওবায়দুল কাদেরের মায়ের দাফন বিকেলে

পরবর্তী

ডিসি’র বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ, ভাংচুর

পরবর্তী

ডিসি’র বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ, ভাংচুর

আঙুল দেখাতে ব্যাংকক গেছেন সাকিব

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT