চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ ফিক্সিং নিয়ে আসিফের অভিযোগ মনগড়া: মুশফিক

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:৩১ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বরিশাল বুলস বিপিএলে ম্যাচ ফিক্সিং করছে- সঙ্গীত শিল্পী ও খোদ বরিশাল বুলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আসিফ আকবরের এমন অভিযোগকে মনগড়া দাবি করে তা উড়িয়ে দিয়েছেন দলটির অধিনায়ক মুশফিকুর রহিম।

গতকাল সোমবার আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিপিএলে তার দল ফিক্সিংয়ের সঙ্গে জড়িত-এ নিয়ে একটি পোস্ট দেন।

সেখানে আসিফ লিখেন, ‘১৭, ১৮, ১৯ এবং ২০ নম্বর ওভারগুলোতে ব্যাটসম্যানরা হয়ে যায় প্রতিবন্ধী আর বোলাররা হয়ে যায় বাঘ। T-20 ক্রিকেট জুয়ার অপর নাম। দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে। সন্দেহ ঢুকেছে প্রেসবক্সেও।’

Banglabid

‘অন্য কোন দলের কথা বলবো না । আমার দল বরিশাল বুলসের বিদেশী এবং দেশী খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত, প্রমাণ নেই । তবে বিসিবি এবং আকসু যদি তীক্ষ্ণ দৃষ্টি দেয় তাহলে অবশ্যই তারা প্রমাণ খুঁজে পাবেন আমার বিশ্বাস।’

নিজের দলের বিরুদ্ধে আসিফের এমন সন্দেহে বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম বিব্রতবোধ করছেন।

এ জাতীয় লেখা বিশ্ব ক্রিকেটের জন্য হুমকী সরূপ বলে অভিহিত করে মুশফিক
এ জাতীয় লেখা বিশ্ব ক্রিকেটের জন্য হুমকি স্বরূপ বলে অভিহিত করেন মুশফিক

মঙ্গলবার টানা ষষ্ঠ ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে মুশফিক বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কী আর বলব… ওই অভিযোগ শোনার পর এবং নিজের চোখে দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। উনি আমাদের দেশে প্রায় সেলিব্রেটি এবং শিক্ষিত একজন মানুষ, তার মুখ থেকে এরকম কথা আসবে বা লিখবে…এটা বিরক্তিকর ও লজ্জাজনক।’

Reneta

বরিশাল অধিনায়ক আরো বলেন, ‘এই দলে আমরা দেশী-বিদেশি সবাই কষ্ট করে খেলছি, পেশাদারিত্ব দিয়ে খেলছি, কারণ এটাই আমাদের রুটি-রোজগার। এটার সঙ্গে যদি কেউ বেঈমানি করে, এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। উনি যেটা লিখেছেন, খুব কষ্ট লাগছে।’ mushfiq

আসিফকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন মুশফিক, ‘উনি এটা মাথা ঠিক অবস্থায় লিখেছেন নাকি বেঠিক অবস্থায়, নিজেও জানি না! আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে উনাকে…সামনে পেলে প্রশ্ন করব, কোন পরিস্থিতি দেখে আপনার মনে হয়েছে বা কোন দেশী বা বিদেশি খেলোয়াড় ফি্ক্সিংয়ে জড়িত। উনি লিখেছেন যে উনি নিশ্চিত, কিন্তু প্রমাণ নেই। এটা কোন ধরণের ভাষা! এটাই বলে দেয় উনি কোন অবস্থায় ছিলেন। আমাদের পারফরম্যান্সের কারণে সবাই হতাশ। বরিশালবাসীও হতাশ। ভালো করতে পারছি না, এটা অন্য কথা। কিন্তু উনি যেভাবে লিখেছেন, একজন মানুষের পক্ষে এটা লেখা সম্ভব না, পাগল ছাড়া!’

বিশ্ব ক্রিকেটের জন্য আসিফের এমন কর্মকাণ্ডকে হুমকি মন্তব্য করে মুশফিক আরও বলেন, ‘একদিন পর পর খেলা, টিম হোটেলে গিয়ে দল নিয়ে মিটিং করতে হয়, দল নির্বাচন করতে হয়, রিকভারি করতে হয়, অনুশীলন করতে হয়, কোন অবস্থায় কোন বোলার বা ব্যাটসম্যানকে আনবো এসব নিয়ে ভাবতে ভাবতেই সময় পাই না। এরমধ্যে মানুষ কিভাবে সময় পায় এটা আমার মাথায় কাজ করে না। যারা এ ধরনের কাজ করেন বা এ জাতীয় কথা লেখেন তারা বিশ্ব ক্রিকেটের জন্য হুমকি স্বরূপ। শুধু বিপিএলেই নয়, বিশ্ব ক্রিকেটের অন্যান্য আসরেও এ জাতীয় মানুষ থাকতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্মেলনে গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অাহ্বান

পরবর্তী

সেসিপ প্রকল্পে অনিয়মের অভিযোগ এডিবি’র

পরবর্তী

সেসিপ প্রকল্পে অনিয়মের অভিযোগ এডিবি’র

মেয়েদের নূন্যতম বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ রাখার দাবি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT