চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচটা বাঁচাতে পারবে বাংলাদেশ?

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৬:২১ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে বৃষ্টি হানা দিয়েছিল। খানিকক্ষণ বন্ধ থাকল ম্যাচও। তাতে স্বাগতিকদের ইনিংস ঘোষণাই কেবল কিছুটা বিলম্ব হল। বাংলাদেশের ভাগ্য তো লেখা হয়ে গেছে প্রথম ইনিংসের সময়ই। মুশফিকদের সামনে ম্যাচ জিততে লক্ষ্য এখন ৪২৪ রানের, আর ম্যাচ বাঁচাতে টিকে থাকতে হবে প্রায় সাড়ে চার সেশন।

যার শুরুতেই মরকেলের বলে বোল্ড হয়ে ফিরেছেন তামিম। রানের খাতা না খুলেই। দলীয় রানের খাতাও খোলেনি তখন। সেখানেই মরকেলের দ্বিতীয় আঘাত। এবার এলবিডব্লিউ হয়ে বিপদ বাড়িয়ে গেছেন মুমিনুল হক।

পচেফস্ট্রম টেস্টের চতুর্থ দিনে চা বিরতির আগেই ইনিংস ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৪৭ রান তুলে। ৩ উইকেটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল তারা। শনিবার গুটিয়ে যাওয়ার সময় ৩২০ রানে পৌঁছায় বাংলাদেশ। বড় ইনিংস গড়তে না পারার মাশুলে গুণে এখন পরীক্ষার কঠিন মঞ্চ।

Banglabid




সকালে সফরকারীদের উদ্বেগ বাড়িয়ে স্বাগতিকদের লিড এগিয়েছে তরতরিয়ে। রোববার টাইগার বোলারদের সাফল্য চার উইকেট তুলে নেয়া। প্রথমে কাটারে বাজিমাত করে মোস্তাফিজ ফিরিয়েছেন আমলাকে। পরে মুমিনুল সাজঘরে পাঠান ডু প্লেসিসকে। মুমিনুলের স্পিনে উইকেট এসেছে আরও দুটি।

দ্রুত রান তুলে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন ফ্যাফ ডু প্লেসিস। বাধা হয়ে দাঁড়ান মুমিনুল হক। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় উইকেটটি তুলে নিলেন প্রতিপক্ষ অধিনায়ককে এলবিডব্লিউ করে। ডু প্লেসিস তখন ৮১ রানে।

মুমিনুলের বলটা স্টাম্প বরাবর ছিল। সুইপ করতে যেয়ে লাইন মিস করে ফেলেন ডু প্লেসিস। সেটিই মুমিনুলের সারপ্রাইজ দুই। প্রথমটি এসেছিল ২০১৩ সালে, চট্টগ্রাম টেস্টে আউট করেছিলেন নিউজিল্যান্ডের বিজে ওয়েটলিংকে।

Reneta

পরে দ্রুততর সময়ে আরও দুটি উইকেট তুলে নিয়েছেন মুমিনুল। টেম্বা বাভুমার (৭১) লেগসাইডে ওঠা ক্যাচটা সুপারম্যানের ভঙিতে ঝাঁপিয়ে পড়ে গ্লাভসে নিয়েছেন লিটন। আর কুইন্টন ডি ককের (৮) উইকেটটিও নিয়েছেন লিটনের সহযোগীতায়। অফস্টাম্পের বাইরের বলে বেরিয়ে খেলতে গেলে ডি কককে স্টাম্পিং করেন লিটন।

অবশ্য দিনের প্রথম বাজি নিজের ঘরে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। শনিবার মার্করামকে যেভাবে কাটারে বোকা বানিয়েছিলেন, রোববার হাশিম আমলাকেও সেভাবেই সাজঘরে পাঠান ফিজ।

কাটার মাস্টার বলটা ফেলেছিলেন অফস্টাম্পের বাইরে। পরিকল্পনা মতই প্রলুব্ধ করলেন আমলাকে। গতি বৈচিত্র্যের কাটারে বিভ্রান্ত হয়ে অভিজ্ঞ প্রোটিয়া ব্যাটসম্যান সাজঘরে। আমলাকে আউট করা বলটি অবশ্য গ্রিপ করেছিল খানিকটা বেশিই। ব্যাটের কানায় লাগার পর গ্লাভসে জমাতে ভুল করেননি উইকেটরক্ষক লিটন। ২৮ রানে ফিরেছেন আমলা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুমিনুলের সারপ্রাইজ ‘ঘূর্ণি ম্যাজিক’

পরবর্তী

উনিশের উচ্ছ্বাসের বাছাইকৃত সেলফি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

উনিশের উচ্ছ্বাসের বাছাইকৃত সেলফি

দরিদ্র শিশু খাদ্য সংগ্রহ করছে, বস্তাবন্দি খাবার মাথায় নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোথাও আমার বাবা-মাকে খুঁজে পাচ্ছি না

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT