চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচটা দ্রুতই ভুলতে চান সাকিবরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে টেস্টটা যেভাবে হেরেছে সেটা বাংলাদেশের সামনে অনেক প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে। অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, যত দ্রুত সম্ভব এই ম্যাচটা ভুলে যেতে চান তারা। আর আফগানদের বিপক্ষে হারকে লজ্জাজনক নয়, বরং হতাশাজনক বলে উল্লেখ করেছেন তিনি।

স্পিন নির্ভর দল নিয়ে খেলতে নেমে নবীন আফগানদের বিপক্ষে হেরে বাংলাদেশ দলের অধিনায়কের ভাষ্য, ‘আমার মনে হয় ছেলেরা অনেকদিন ধরে টেস্টের বাইরে, এটা খারাপ খেলার অন্যতম কারণ হতে পারে।’

টাইগার দলপতি যোগ করেন, ২০ বছর ধরে ক্রিকেট খেলেও আমরা এখনো শিখছি, এমনটা বলার সুযোগ নেই। তবে আমরা অনেকদিন পর টেস্ট খেলতে নেমেছি। এই জয়টা আফগানিস্তানেরই প্রাপ্য ছিল। আমরা এই ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাই। মনোযোগ দিতে চাই আসন্ন টি-টুয়েন্টি সিরিজে।

Banglabid

আফগানদের কৃতিত্ব দেয়ার পাশাপাশি নিজেদের আরও বেশি পরিশ্রম করার কথা বলেন সাকিব, ‘আফগানিস্তানের কৃতিত্ব সব। ওরা আমাদের চাপে রেখেছে এবং জয় তুলে নিয়েছে। তবে একইসঙ্গে আমাদের আরও পরিশ্রম করতে হবে।’

লজ্জার এই হারের বর্ণনা করে সাকিব বলেন, ‘আমরা সবকিছু সঠিকভাবে প্রয়োগ করতে পারিনি, কৃতিত্ব দিতেই হবে আফগানিস্তানকে। তাদের এই জয়টা প্রাপ্য ছিল। তারা দারুণ বোলিং করেছে। পুরো টেস্ট জুড়েই তারা আমাদের সঙ্গে দাপট দেখিয়েছে। আমাদের আরও অনেকবেশি পরিশ্রম করতে হবে টেস্ট ক্রিকেটে ধারবাহিক দল হতে হলে।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়ে টাইগাররা। এখন পর্যন্ত খেলায় তিন টেস্টের মধ্যে দুটিতেই জয় পেয়েছে আফগানিস্তান।

Reneta

সাকিব কথা বলেছেন নিজের অধিনায়কত্ব এবং ব্যর্থতা নিয়েও। সবকিছুর দায়ও নিজের কাঁধে তুলে নিচ্ছেন তিনি, ‘অধিনায়কত্ব করতে হলে বিসিবির সঙ্গে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আমি নিজে প্রথম বলে আউট হয়ে যাওয়ায় লড়াই করা আরও কঠিন হয়ে যায়। না পাড়ার ব্যর্থতা আমার উপরই পরে।’

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। বাংলাদেশ-আফগানিস্তান ছাড়াও তাতে অংশ নেবে জিম্বাবুয়ে। সেই টুর্নামেন্টে দিয়ে ঘুরে দাঁড়াতে চান সাকিব। বললেন, ‘ট্রাইনেশন টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করতে চাই। আফগানরা ছোট ফরম্যাটে আরও বেশি শক্তিশালী। সামনের বছর শুরু হচ্ছে বিশ্বকাপ (২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ)। তাই আমরা টি-টুয়েন্টি ক্রিকেটকে আরও বেশি গুরুত্ব দিতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT