চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাক্সওয়েলকে ‘দামি চিয়ারলিডার’ বলে খোঁচা শেবাগের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের আইপিএলে ১১ কোটি খরচ করে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে রেখেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। আকাশছোঁয়া মূল্যের সুবিচার করতে পারেননি অজি তারকা। তার ব্যাটে এসেছে মোটে ১০৮ রান, গড় মাত্র ১৫.৪২। বড় কথা, পুরো টুর্নামেন্টে একটি ছক্কাও হাঁকাতে পারেননি। এমন পারফরম্যান্সের পর তাকে খোঁচা মেরে বসেন ভারতের সাবেক ব্যাটসম্যান বীরেন্দ্রর শেবাগ। ম্যাক্সওয়েল অবশ্য সেটা পাত্তাই দেননি।

আইপিএল শেষ হওয়ার পর ব্যর্থ ক্রিকেটারদের একটা তালিকা বানিয়েছিলেন শেবাগ। তাতে ম্যাক্সওয়েল সম্পর্কে বলেছেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল হল ১০ কোটির চিয়ারলিডার। যা পাঞ্জাবের পক্ষে বড্ড দামি হয়ে গিয়েছে।’

শুধু চিয়ারলিডারই নয়, শেবাগের মন্তব্য এবারের আইপিএল ম্যাক্সওয়েলের কাছে অনেক বেতনে ছুটি কাটানোর মতোই।

শেবাগের খোঁচা প্রসঙ্গে মুখ খুলেছেন ম্যাক্সওয়েলও, ‘আমাকে অপছন্দ করার ব্যাপারে ও খোলাখুলি বলে। তা নিয়ে কিছু বলার নেই। কারণ, ওর যা ইচ্ছা বলতেই পারে। এই ধরনের মন্তব্য করার জন্যই ও মিডিয়াতে আছে। এটা মেনে নিয়েই চলতে হবে।’

গত বছর হতাশাজনিত কারণে ছুটি নিয়েছিলেন ম্যাক্সওয়েল। তখনও সমালোচিত হতে হয়েছিল। টেস্ট দলে আসার জন্য মরিয়া ম্যাক্সওয়েল গত বছর আইপিএলও খেলেননি। কিন্তু টেস্ট দলে তাকে রাখা হয়নি। ম্যাক্সওয়েলের তাই মন্তব্য, ‘আমি এখন এই ধরনের সমালোচনা সামলাতে অনেকবেশি দক্ষ।’

ট্যাগ: অস্ট্রেলিয়াআইপিএল-২০২০গ্লেন ম্যাক্সওয়েলভারতলিড স্পোর্টসশেবাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক: রাষ্ট্রপতি

পরবর্তী

করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

পরবর্তী
করোনাভাইরাস

করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

সব দেশ কি একই সময়ে পাবে করোনা ভ্যাকসিন? 

সর্বশেষ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT