চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানকে উড়িয়ে আবাহনীর টানা ছয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

মোহামেডানকে ১১২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে আবাহনী। সোমবার আকাশী-নীল জার্সিধারীদের সামনে দাঁড়াতেই পারেনি সাদা-কালো শিবির। চলতি মৌসুমে এটি আবাহনীর টানা ষষ্ঠ জয়।

শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনীর দেয়া ২৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩০.৪ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় মোহামেডান। ইরফান শুক্কুর করেন সর্বোচ্চ ৪০ রান। ওপেনিংয়ে নামা রনি তালুকদার ৩৫ ও রকিবুল হাসানের ব্যাটে আসে ২৮ রান। দলের অন্য কোন ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

আবাহনীর পেসার মাশরাফী বিন মোর্ত্তজা ও স্পিনার মেহেদী হাসান মিরাজ নেন ৩টি করে উইকেট। ভারতীয় পেসার মানপ্রিত গনি নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও সানজামুল ইসলাম।

এদিন দর্শনীয় দুই ছক্কা ও এক চারে আবাহনীর রান আড়াইশ পার করতে অবদান রাখেন মাশরাফী। পরে বল হাতেও ঝড় বইয়েছেন, শুরুর তিন উইকেট নিয়ে মোহামেডানের শুরুটা বিষণ্ণ করে দেন। মিডিয়া সেন্টার প্রান্ত থেকে টানা পাঁচ ওভার করার পর প্রান্ত বদলে করেছেন আরও দুই ওভার। সাত ওভারের স্পেলে ৩৭ রানে ৩ উইকেট। তাতে মোহামেডানের জন্য ২৬০ রানের লক্ষ্যটাই হয়ে যায় পাহাড়সম! পরে আর বোলিং করেননি ম্যাশ।

মূর্তিকারিগর

মাশরাফী প্রথম ওভারেই ফেরান জনি তালুকদারকে (১)। নিজের তৃতীয় ওভারে এলবিডব্লিউ করেন মোহামেডান অধিনায়ক শামসুর রহমানকে (৩)। ভয়ঙ্কর রূপ দেখানো রনি তালুকদারকে (৩৫) বোল্ড করেন প্রান্ত বদলের পর। ৬২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে সাদা-কালো শিবির। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি মোহামেডান। নিয়মিত বিরতিতে উইকেট হারালে দুই জায়ান্টের লড়াই উত্তাপহীন ম্যাচে পরিণত হয়।

Reneta

আরও পড়ুন: মাশরাফীর বোলিংয়ে কোণঠাসা মোহামেডান

সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভাল শুরু পায় আবাহনী। ওপেনার এনামুল হক বিজয় ৬৩, মোহাম্মদ মিঠুন ৪৭, অধিনায়ক নাসির হোসেনের ৬৭ ও শেষদিকে মাশরাফীর ১৭ বলে ২৬ রানের ইনিংসে ভর করে ২৫৯ রান তোলে জায়ান্টরা। ম্যাচসেরা হয়েছেন বিজয়।

মোহামেডানের মোহাম্মদ আজিম নিয়েছেন তিন উইকেট। একটি করে উইকেট নিয়েছেন বিপুল শর্মা, শুভাশিস রায়, কাজী অনিক, তাইজুল ইসলাম ও এনামুল হক জুনিয়র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনী-মোহামেডানঢাকা প্রিমিয়ার লিগমাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

জুন ৮, ২০২৬

ইরান যুদ্ধ ও নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সাক্ষাৎকার

জুন ৮, ২০২৬

মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT