চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল নেটওয়ার্ক ১ ও ২ এপ্রিল বিঘ্নিত হতে পারে: বিটিআরসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২১
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
মোবাইল ফোন ও টাওয়ারের ছবি, নেটওয়ার্ক সংকেত দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে ১ ও ২ এপ্রিল (দুদিন) মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

বিটিআরসির তরঙ্গ বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মোবাইল সেবা বিঘ্নিত হবে-এজন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।

বিটিআরসির তরঙ্গ বিভাগের পরিচালক ড. সোহেল রানার সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই ধাপে এ সমস্যা দেখা দেবে। প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা এবং দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইলফোন সেবায় সমস্যা দেখা দিতে পারে।

এতে বলা হয়, গত ৮ মার্চ নিলামের মাধ্যমে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৭.৪ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ তরঙ্গ যথাক্রমে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্সকে বরাদ্দ দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানের অনুকূলে আগে বরাদ্দ দেওয়া তরঙ্গের সঙ্গে নিলামে বরাদ্দ দেওয়া নতুন তরঙ্গ এক করতে গিয়ে তরঙ্গ রি-অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ফলে সব মোবাইল অপারেটরের তরঙ্গ পরিবর্তন হবে।

নতুন তরঙ্গে সেবা দিতে হলে অপারেটরগুলোকে তাদের এ তরঙ্গ পরিবর্তন করতে হয়। আগামী ৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গে সেবা দেওয়া শুরু করবে অপারেটরগুলো।

ট্যাগ: বিটিআরসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাস্থ্যবিধির বালাই নেই গণপরিবহনে, আছে বাড়তি ভাড়া

পরবর্তী

প্রাণের গহীনে যে আছে, তাকেই খুঁজে ফেরা

পরবর্তী
প্রেম, সাহিত্য ও শিল্পের প্রতিচ্ছবি, বই ও চিত্রের সমন্বয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণের গহীনে যে আছে, তাকেই খুঁজে ফেরা

বাংলাদেশের একজন রাজনীতিবিদ মুখোশ পরা, বসে আছেন চেয়ারে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের পদত্যাগের আহ্বান বিএনপির অগণতান্ত্রিক আচরণ: কাদের

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT