চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে ৮০০ মাইল হাঁটলেন মুক্তিকান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৮, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে পায়ে হেঁটে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন মুক্তিকান্ত বিসওয়াল (৩০)।

ওডিশা রাজ্যের এই প্রতিমাশিল্পী রাজধানী দিল্লির উদ্দেশ্যে এই যাত্রা শুরু করেন ১৬ এপ্রিল। ব্যাগে প্রয়োজনীয় উপকরণ নিয়ে শুরু করা এই যাত্রায় তার হাতে রয়েছে ভারতের জাতীয় পতাকা। গ্রীষ্মের গরম আবহাওয়ায় তার যাত্রা ক্রমেই কঠিন হয়ে ওঠে।

১ হাজার ৩৫০ কিলোমিটার (৮৩৮ মাইল) রাস্তা পায়ে হেঁটে পাড়ি দেওয়ার পর রাস্তাতেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। পরে আগ্রার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সুস্থ হয়ে আবারও তার যাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার আগ পর্যন্ত তিনি থামবেন না বলেও জানিয়েছেন। গন্তব্য থেকে এখনও ২১৮ কিলোমিটার দূরে রয়েছেন তিনি।

মুক্তিকান্ত জানিয়েছেন, তার রাজ্যের হাসপাতাল আধুনিকায়নের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, তা স্মরণ করিয়ে দেওয়াই তার এই উদ্যোগের উদ্দেশ্য।

ওডিশার রাজ্যের রৌরকেলার ইস্পাত জেনারেল হাসপাতালে এখনও উন্নত মেডিকেল সুবিধা নেই। বিসওয়াল জানান, যথাযথ চিকিৎসা সেবার অভাবে প্রতিদিনই এখানে গ্রামবাসীরা মারা যাচ্ছে।

২০১৫ সালে মোদি বলেছিলেন, সেই হাসপাতালটিকে আধুনিকায়নের মাধ্যমে ‘সুপার স্পেশালিটি ফ্যাসিলিটি’ তে রূপান্তর করা হবে, দিল্লির বিখ্যাত অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেসের মতো।

বিসওয়াল বিবিসিকে বলেন, তিনি মোদির সাথে দেখা করতে চান এবং তাকে তার প্রতিশ্রুতি অনুযায়ী ইস্পাত জেনারেল হাসপাতাল আধুনিকায়ন করার কথা বলতে চান।

“আমি জানি না প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করবেন কিনা। কিন্তু তিনি আমার সাথে দেখা না করলে আমি অনশন কর্মসূচিতে বসবো।”

বিসওয়াল সংবাদ সংস্থা এএনআইকে জানান, প্রধানমন্ত্রী মোদি ২০১৫ সালে প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই আমার গ্রামের লোকজন উন্নত চিকিৎসা সেবা ও অবকাঠামোর জন্য অপেক্ষা করছে। আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই তার প্রতিশ্রুতি পূরণের জন্য অনুরোধ করতে। রৌরকেলায় ব্রাহ্মনি ব্রিজ সম্পূর্ণ করা এবং ইস্পাত জেনারেল হাসপাতালের আধুনিকায়ন করে সুপার-স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে চাই তাকে।

তিনি বলেন, দেশের সবাই মৌলিক চিকিৎসা সুবিধা পাচ্ছে না এবং ভালো স্বাস্থ্য সেবার অভাবে ভুগছে। তাদের এই দুর্দশাই আমাকে হাজার কিলোমিটার পথ হেঁটে আসতে বাধ্য করেছে।

তবে, এই বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া জানাননি মোদি। কিন্তু বিসওয়ালকে নিয়ে টুইট করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। আর এর পরেই তা অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

রাহুল গান্ধী টুইট করেন, “প্রধানমন্ত্রী তিন বছর আগে রৌরকেলাতে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন, মুক্তিকান্ত বিসওয়াল দিল্লির উদ্দেশ্যে ১ হাজার ৩০০ কিলোমিটার হেঁটে এসেছেন। কারণ প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করেন নি। এখানে জনগণ মারা যাচ্ছে।

আমি বিসওয়ালকে নিশ্চয়তা দিতে চাই: ভারতের জনগণ এবং কংগ্রেস পার্টি তার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করবেন।

বিসওয়াল বলেছেন, রাহুল গান্ধী যে তার এই যাত্রা ও তাকে সাহায্য করার ব্যাপারে টুইট করেছেন, এতে তিনি খুশী। এই সপ্তাহের শেষ দিকেই তার দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে।

এই কাজের অনুপ্রেরণা কি, এমন প্রশ্নের জবাবে বিসওয়াল জানিয়েছেন, জাতীয় পতাকা আমাকে অনুপ্রাণিত করে, এজন্যই আমি আমার যাত্রায় তা সঙ্গে রেখেছি।

ট্যাগ: নরেন্দ্র মোদিভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুব শিগগির বিয়ে করছেন আলিয়া-রণবীর!

পরবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর বন্ধের ‘নির্দেশ’

পরবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর বন্ধের ‘নির্দেশ’

প্রধান বিচারপতি বিষয়ে সন্ধ্যায় আওয়ামী লীগের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার চেয়ে তাদের কাছে ইস্যু গুরুত্বপূর্ণ: ওবায়দুল কাদের

সর্বশেষ

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT