চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের আবার পড়াশুনা!

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:০০ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৬
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

দেশে নারীর ক্ষমতায়ন আগের তুলনায় ইতিবাচক পরিস্থিতিতে থাকলেও প্রচলিত সমাজ ব্যবস্থায় এখনো নারীর জ্ঞানার্জন এবং উপার্জনকে সহজভাবে দেখা হয় না।

পরিবারের অসহযোগিতায় শিক্ষিত নারীকেও কেবলই একজন সংসারী গৃহিনী হতে হয় ইচ্ছায়-অনিচ্ছায়।

যাত্রাপথে এমনই এক বাস্তবতার মুখোমুখি হয়ে রাজনীতিবিদ রাজেকুজ্জামান রতন ফেসবুকে লিখেছেন,‘ময়মনসিংহে গিয়েছিলাম ২৩ অক্টোবর রাতে । পরদিন সকালে ইজি বাইকে উঠলাম টাউনহলে যাব বলে । কিছুক্ষণ পর স্কুল ড্রেস পরা এক ছোট মেয়ে তারপর এক তরুণী মাতা সন্তান কোলে নিয়ে ইজি বাইকে উঠে বসলো । ছোটদের দেখলেই তো আমার কথা বলতে ইচ্ছে করে । কথা বলার সহজ সুত্র অনুযায়ী জিজ্ঞেস করলাম, কিসে পড় ? মেয়েটি বললো, ক্লাস সেভেনে । জানতে চাইলাম, বড় হয়ে কি হতে চাও ? মেয়েটি হাসিমুখে চুপ করে রইলো । তরুনী মা কোলের বাচ্চাটাকে সামলে নিয়ে অনেকটা স্বগতোক্তির মত করে বললো, মেয়েদের আর বড় হওয়া ! এত শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণে মেয়েটি কথা বললো যে অবাক হয়ে যাবার মত । জিজ্ঞেস করলাম তুমি কি কর ? বললো, আংকেল আমি মাস্টার্স করছি বাংলায় । বললাম, কোথায় যাচ্ছ ? বললো, কলেজে । বাসায় দেখার কেউ নাই, তাই ছেলেকে সংগে নিয়েই যাচ্ছি”। জানতে চাইলাম, পাশ করে কি করবে ? ম্লান হেসে বললো, “কি আর করবো, রান্না বান্না করবো, বাচ্চা দেখবো । মেয়েদের আর কি কাজ ?”14731382_10154619191624437_3699352635178047574_n

Banglabid

অনেকক্ষণ চুপ করে থেকে বললাম, দেখছো না , মেয়েরা এখন কত কাজ করছে ? এবং ভালভাবেই করছে ।”
মেয়েটা মলিন মুখে তার বাচ্চা কে দেখিয়ে বললো, “ওর বাবা বলে দিয়েছে, কোন চাকরী করতে দেবে না”।
বললাম, তাহলে এত পড়াশুনা করে কি লাভ হলো তোমার ? দীর্ঘশ্বাস চেপে মেয়েটি বললো,”আমাদের মেয়েদের আবার পড়াশুনা ?”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী শিক্ষানারীর ক্ষমতায়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবুধাবিতে বসছে নারী স্পিকারদের বৈঠক

পরবর্তী

চলে গেলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি কার্লোস আলবার্তো

পরবর্তী

চলে গেলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি কার্লোস আলবার্তো

পুরনো গল্প: বলা হয়ে থাকে, মস্তিষ্কের পার্থক্যের কারণেই পুরুষেরা আগ্রাসী হয়, নারীরা হয় সহৃদয়। ডাফনা জোয়েলের সরবরাহকৃত স্লাইডের বাংলা গ্রাফিকস

নারী মস্তিষ্ক, পুরুষ মস্তিষ্ক বলে কিছু নেই

সর্বশেষ

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT