চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন তিশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

ছোট পর্দা ও বড় পর্দার প্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা। আজ তিশার জন্মদিন। এবছরের জন্মদিনটা তিশার জন্য অন্য বারের চেয়ে বেশি আনন্দের। এবার তার কোলে মেয়ে ইলহাম। মেয়েকে নিয়েই জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেছেন তিশা।

তিশার জন্মদিনে মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দুটি কেক আনা হয়েছে। একটি ফারুকীর পক্ষ থেকে আরেকটি মেয়ে ইলহামের পক্ষ থেকে। মেয়ের ছবি শেয়ার না করলেও ছোট্ট হাতে কেক কাটার একটি ছবি দেয়া হয়েছে।

পোস্টের ক্যাপশনে ফারুকী লিখেছেন, ‘আমার জীবনে যা কিছু পেয়েছি, তার মাঝে সেরা তুমি। ইলহামকে নিয়ে তোমার জন্মদিন পালন করতে পেরে ভীষণ আনন্দ লাগছে! হ্যাপি বার্থডে! ভালোবাসি তোমাকে!’

১৯৮২ সালের ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিশা। গান দিয়েই শুরু হয়েছিল তার পথচলা। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনের মধ্যে দিয়ে মিডিয়া জগতে পা রাখেন এ অভিনেত্রী। ১৯৯৭ সালে অনন্ত হীরার লেখা ও আহসান হাবীবের প্রযোজনায় ‘সাতপেড়ে কাব্য’ নামের নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিশা। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং এ ব্যস্ত হয়ে পড়েন। তারপর টিভি নাটকের মাধ্যমে দর্শকদের কাছে আসতে শুরু করেন। বর্তমানে তিশা দেশের প্রথম সারির একজন অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারি অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।

বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিশা। তিশা অভিনীত চলচ্চিত্রগুলোর অন্যতম ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘অস্তিত্ব’, ‘ডুব’, ‘হালদা’, ‘মায়াবতী’। তৌকীর আহমেদ পরিচালিত হালদা ছবিতে অভিনয় করে নুসরাত ইমরোজ তিশা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শনিবার বিকেল’ সিনেমাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলহামনুসরাত ইমরোজ তিশামোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগারগাঁও পাসপোর্ট অফিসে বিশেষ অভিযান, ১৪ জন আটক

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা

এপ্রিল ৮, ২০২৬

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দামে বড় রেকর্ড, একদিনে বেড়েছে ৬ হাজারের বেশি

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT