চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদি সরকারের এক বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ২৫, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

দিল্লীর মসনদে এক বছর পার করলেন নরেন্দ্র মোদি। গত বছর ২৬ মে, ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনে কংগ্রেসকে বিপুল ভোটে হারিয়ে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদি’র বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)।

ভারতের নরেন্দ্র মোদি সরকারের বর্ষপূর্তি ও সাফল্য প্রচারে মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

ভারতের ২৯ টি রাজ্যের রাজধানীগুলোতে চালু হবে এ প্রদর্শনী। এছাড়া ৩শ’ ৪৫ টি ভ্রাম্যমান গাড়িতে ভারত জুড়ে প্রদর্শন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাফল্য। অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, সরকারের বর্ষপূর্তির দিনটিতে ভারতের বিজ্ঞান ভবনে কৃষকদের জন্য নতুন একটি চ্যানেলের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।

Banglabid

তবে এই এক বছরে মোদী দেশবাসীর প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছেন তা এখন প্রশ্নবিদ্ধ। কেননা সাম্প্রতি জরিপ বলতে মোদির জনপ্রিয়তায় ভাটা পড়েছে।

আসলে ভারতের মত বিশাল একটা দেশে ‘ওয়ান ম্যান ব্র্যান্ড’ কতোটুকু সফল হবে সেই বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে। যার সব থেকে বড় প্রমাণ ৩০ বছরের মধ্যে ভারতের জনগনের বিশাল ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের কয়েক মাসের মাথায় দিল্লির নির্বাচনে অরবিন্দ কেজেরিওয়ালের আম আদমি পার্টির কাছে ভরাডুবি।

তবে মোদির সাফল্যও কম নয়। আন্তর্জাতিক মহলে ভারত তার ইতিহাসের আগের যে কোনো সময়ের থেকে শক্ত অবস্থানে রয়েছে। তাছাড়া প্রবৃদ্ধির দিক দিয়ে প্রতিবেশী চীনকে ছাড়িয়েছেন বলেও দাবি অর্থনীতিবিদদের। ভারতের বর্তমান প্রবৃদ্ধি ৭.৫ শতাংশ।

Reneta

তবে অনেকেই এর জন্য মোদির কৃতিত্ব দিতে নারাজ। তাদের দাবি মোদির ক্ষমতাকালীন সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকায় এই জাতীয় প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

শত বিতর্ক শর্তেও বাংলাদেশ-ভারত সীমান্ত বিরোধের মত দীর্ঘ দিনের সমস্যা সমাধানের কৃতিত্ব এই মোদিরই।

তাছাড়া সম্প্রতি চীন সফর সহ সকল বৈদেশিক সফরে তিনি আলাদা ভাবে নগর কাড়তে সক্ষম হয়েছেন আন্তর্জাতিক মিডিয়ায়।

নির্বাচিত হওয়ার পর ২০১৪ সালের ২৬ মে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে শপথ গ্রহণের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিবিজেপিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT