জনপদ

মেহেরপুরে ‘মাদক ব্যবসায়ী’দের গোলাগুলিতে নিহত ১

মেহেরপুরে ‘মাদক ব্যবসায়ী’দের গোলাগুলিতে নিহত ১

মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা গ্রামে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার দাবি করেছে পুলিশ। 

পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একটি ওয়ান শুটার গান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে একটি লিচু বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

নিহতের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

বিষয়:বন্দুকযুদ্ধ মাদক ব্যাবসায়ী মাদকবিরোধী অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…