চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি শেষ পর্যন্ত বার্সাতেই থাকছেন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বুধবার পর্যন্ত মেসি-বার্সা পরিস্থিতি ঘোলাটে ছিল। আর্জেন্টাইন ফরোয়ার্ড থাকছেন নাকি চলে যাচ্ছেন ন্যু ক্যাম্প ছেড়ে, পরিষ্কার ছিল না। শেষ পর্যন্ত জয়টা হয়ত বার্সারই হতে চলেছে। বৃহস্পতিবার দৃশ্যপট পাল্টে যাওয়ার আভাস। মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি ইঙ্গিত দিয়েছেন, আরেকটা মৌসুম কাতালোনিয়াতে কাটিয়ে দিতে পারেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

বার্সেলোনায় নিজ ফ্ল্যাটে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের সঙ্গে বুধবার আলোচনায় বসেছিলেন হোর্হে মেসি। তার সঙ্গে উপস্থিত ছিলেন আরেক ছেলে, তথা মেসির ভাই এবং উপদেষ্টা রদ্রিগো মেসি। বার্তেমেউয়ের সঙ্গে ছিলেন বোর্ডের একজন পরিচালক হাভিয়ের বোর্দাস।

আলোচনায় বার্তেমেউ একটা কথাই বারবার পুনরাবৃত্তি করেছেন, কোনো অবস্থাতেই তারা মেসিকে যেতে দেবেন না। বরং মেসিকে ঘিরেই ভবিষ্যতের নতুন বার্সা গড়ার পরিকল্পনা সাজানো হয়েছে এবং তিনিই হবেন এর মূল স্তম্ভ।

Banglabid

আর মেসি যদি যেতেই চান, তাতে যেকোনো ক্লাবকে বিনিময়ে ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ পরিশোধ করতেই হবে। কোনভাবেই তাকে বিনা ট্রান্সফার ফিতে যেতে দেয়া হবে না।

হোর্হে মেসিও খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে দিয়েছেন, তার ছেলে আর কিছুতেই ন্যু ক্যাম্পে খেলতে নামছেন না। রোজারিও থেকে এল প্রাত বিমানবন্দরে নেমেও তিনি সাংবাদিকদের বলেছিলেন, তার ছেলের বার্সায় থাকা খুব কঠিন।

পরে মিডিয়াসেটকে আবার অন্য কথা বলেছেন হোর্হে। আলোচনা শেষে মেসির বাবার বক্তব্য, সবকিছু ঠিক আছে। আলোচনা সফল!

Reneta

তাহলে ২০২১ সাল পর্যন্ত মেসি থাকছেন বার্সাতে? এমন প্রশ্নের উত্তরে হোর্হের জবাব ছিল একটাই, ‘হ্যাঁ’!

বার্সার পক্ষ থেকে বলা হয়েছে এমুহূর্তে দলবদল করা উচিৎ হবে না তাদের অধিনায়কের। বরং তাদেরকে একটা মৌসুম সময় দেয়া হোক, মেসিকে ঘিরেই তাদের ভবিষ্যৎ বার্সা গড়ে তোলা হবে। যদি সামনের মৌসুমেও দল মনেন মতো না হয়, তখন না হয় বিনা ট্রান্সফার ফিতেই চলে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যু-ক্যাম্পবার্তেমেউবার্সাবার্সেলোনামেসিমেসির দলবদলম্যানচেস্টার সিটিলা লিগালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT