চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি ম্যাজিকে কোপা ডেল রে’র শেষ আটে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

প্রথম লেগে খেলেননি। ধুঁকেছে বার্সেলোনাও। ফিরতি লেগে ফিরে জাদুকরী খেলা উপহার দিলেন লিওনেল মেসি। গোল করলেন, করালেন। আর্জেন্টিনা অধিনায়কের জোড়া গোলে সেল্টা ভিগোকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সা। মেসির সঙ্গে একটি করে গোল আছে লুইস সুয়ারেজ, জর্ডি আলবা ও ইভান রাকিটিচের।

দুই লেগ মিলিয়ে ৬-১ অগ্রগামিতায় কোপা ডেল রের শেষ আটে উঠে গেল আর্নেস্টো ভালভার্দের দল। সেল্টার মাঠ থেকে প্রথম লেগে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছিল মেসি-সুয়ারেজ বিহীন বার্সা।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের প্রথমার্ধেই বিধ্বংসী খেলা জমিয়ে জয় একপ্রকার নিশ্চিতই করে ফেলে বার্সা। প্রথম ৪৫ মিনিটেই গোল হয়েছে চারটি।

শুরুটা হয়েছে মেসির পা দিয়ে। ১৩ মিনিটে জর্ডি আলবার পাসে ভলি করে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

দুই মিনিট পর আবারও মেসি-আলবা যুগলবন্দীতে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। বামপ্রান্ত দিয়ে ছোটা আলবাকে দারুণ এক পাস দেন মেসি। নিজে ঢুকে পড়েন প্রতিপক্ষ বক্সে। দুজনে ওয়ান-টু-ওয়ান খেলে আলবার ফিরতি পাসে বল পেয়ে ১৫ মিনিটে দ্বিতীয়বারের মত প্রতিপক্ষের জাল খুঁজে নেন মেসি।

চলটি মৌসুমে মেসি-আলবা জুটি জমে উঠেছে বেশ। বিশেষ করে রক্ষণের বামপ্রান্ত দিয়ে উঠে এসে এ মৌসুমে মেসির বেশিরভাগ গোলের যোগানদাতা হয়ে উঠেছেন স্প্যানিশ ডিফেন্ডার। ২৮ মিনিটে এই জুটির আরেকটি গোল ম্যাচ থেকে ছিটকে দেয় সেল্টাকে।

মেসি আগের দুই গোলের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলবাকে দিয়ে গোল করিয়েই। দুজনের দারুণ বোঝাপড়ার সময়ে ফাঁকায় দাঁড়িয়ে থাকা আলবাকে বল ঠেলে দেন মেসি। সেখান থেকে ডি-বক্সে কোনাকুনি শটে গোল পেতে খুব একটা বেগ হয়নি স্প্যানিশ ডিফেন্ডারকে।

ম্যাচের ৩১ মিনিটে সেল্টার জালে একহালি গোল নিশ্চিত করেন সুয়ারেজ। প্রতিপক্ষ ডিফেন্ডার সিস্তোর হাস্যকর ভুলে অতিথিদের রক্ষণে বল পেয়ে গোল হাতছাড়া করেননি উরুগুয়ে ফরোয়ার্ড।

বড় জয় নিশ্চিত হওয়ায় ম্যাচের ৬০ মিনিটে মেসিকে তুলে নেন কোচ ভালভার্দে। তাতে হ্যাটট্রিক পূর্ণ করা হয়নি আর্জেন্টাইন জাদুকরের। বার্সার গোলের গতিও কমে আসে। তবে ম্যাচের ৮৭ মিনিটে ইভান রাকিটিচ আরেকটি গোল করলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

পরবর্তী

রুবি ভিলায় অভিযানে ৩ জঙ্গি নিহত, ২ র‌্যাব সদস্য আহত

পরবর্তী
জঙ্গি

রুবি ভিলায় অভিযানে ৩ জঙ্গি নিহত, ২ র‌্যাব সদস্য আহত

ইকুয়েডরের নাগরিকত্ব পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT