চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি ফুটবলের টার্মিনেটর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
অর্ধেক মানব, অর্ধেক রোবট, সাইবার পাঞ্জার চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের বিখ্যাত ‘দ্যা টার্মিনেটর’ সিরিজ দিয়েই আর্নল্ড শোয়ার্জনেগারকে চিনেছে বিশ্ব। সেই শোয়ার্জনেগার নিজের ‘টার্মিনেটর’ তকমাটা বিলিয়ে দিলেন এমন একজনকে, যিনি ফুটবল বিশ্বে পরিচিত খেলাটার জাদুকর হিসেবে। হলিউড তারকার চোখে লিওনেল মেসিই ফুটবল জগতের টার্মিনেটর।

‘ওয়ান্ডার অব দ্যা সি’ নামে একটি তথ্যচিত্রের প্রচারের জন্য সোমবার সান সেবাস্টিয়ানে পৌঁছান শোয়ার্জনেগার। সেই তথ্যচিত্রের নির্মাতা এবং ধারাভাষ্যকার আবার তিনি নিজেই।

সেখানে মুন্ডো দেপোর্টিভোকে নিজের বার্সেলোনা এবং মেসি-প্রীতির কথা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর, ‘আমি সবসময় বার্সেলোনার খোঁজখবর রাখি। গত বছর ক্লাবটিতে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সেখানে তাদের অনুশীলন করতে দেখেছি। দারুণ এক অভিজ্ঞতা ছিল সেটা।’

Banglabid

মেসি সম্পর্কেও তার কণ্ঠে ঝরেছে নিখাদ ভালোবাসা, ‘যখন আপনি ফুটবল নিয়ে বেড়ে উঠবেন, তখন আপনার মনে মেসিকে জায়গা দিতেই হবে। মেসিকে ধ্বংস করা অসাধ্যকর বিষয়। আমার মনে হয় আমাদের সবার কাছে মেসি ফুটবলের টার্মিনেটর।’

পাশাপাশি তার ‘টার্মিনেটর’ সিরিজ নিয়ে এক ফাঁকে বিজ্ঞাপনটাও সেরে ফেললেন সাবেক বিশ্বসেরা বডি বিল্ডার। জানিয়েছেন সিরিজের ষষ্ঠ কিস্তিতেও থাকছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্নল্ড শোয়ার্জনেগারলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT