চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি একা নন, আছেন ‘নতুন নায়ক’ দেলেফেউও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
জার্সিতে কেবল বার্সেলোনা

জার্সিতে কেবল বার্সেলোনা

নিজে গোল করেছেন, সঙ্গে সার্জিও রবের্তোকে দিয়ে গোল করিয়ে ম্যাচের নায়ক বনে গেছেন বার্সার যুব একাডেমি লা মাসিয়ার প্রাক্তন ছাত্র জেরার্ড দেলেফেউ। ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপের ব্যর্থতা ভুলে জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা।

সন্ত্রাসী হামলার শোকে জর্জরিত বার্সেলোনা। শোককে শক্তিতে রূপান্তরিত করতে জার্সিতে নিজেদের নামের জায়গায় ‘বার্সেলোনা’ নাম ধারণ করে মাঠে নেমেছিলেন মেসিরা। নিহতদের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতার পর শুরু করা হয় ম্যাচ। জয় দিয়েই যার শেষ টেনেছে কাতালানরা।

ম্যাচের আগে ঘুরেফিরে একটা প্রশ্ন ছিল- সুয়ারেজ চোটে, নেইমার পিএসজিতে, নেই আন্দ্রেস ইনিয়েস্তাও; একা জ্বলে উঠতে পারবেন তো মেসি? ক্ষুদে জাদুকর পেরেছেন! গোল পাননি, কিন্তু নেইমারের শূন্যস্থানে আরেকজনকে জ্বলে উঠতে সাহায্য করেছেন দুর্দান্তভাবে। রোববার অধিনায়কের সাহচর্যে নিজের জাত চিনিয়েছেন জেরার্ড দেলেফেউ। মেসিও অবশ্য গোল পেতে পারতেন, তিন তিনবার পোস্ট দুর্ভাগ্যে তার প্রচেষ্টা আটকে যাওয়ায় সেটা হয়নি।

Banglabid

বেটিসের বিপক্ষে ‘পিএমদি’কে দিয়ে আক্রমণভাগ সাজিয়েছেন কোচ আর্নেস্টো ভালভার্দে। মেসিকে সেন্ট্রাল অ্যাটাকিং পজিশনে রেখে দুই উইংয়ে আক্রমণের দায়িত্ব দিয়েছিলেন পাকো আলকাসের এবং দেলেফেউয়ের কাঁধে। আলকাসের ব্যর্থ হলেও নিজের কাজে দারুণভাবে সফল হয়েছেন দেলেফেউ।

২০০৯ সালের পর আবারও সেন্ট্রাল অ্যাটাকিং পজিশনে খেললেন মেসি। আট বছর আগে এল ক্লাসিকোতে মেসিকে এই পজিশনে খেলিয়েই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৬-২ গোলের উড়ন্ত জয় তুলে নিয়েছিলেন তৎকালীন কোচ পেপ গার্দিওলা।

দুদলের নীরবতা

পুরনো পজিশনে ভাগ্যকে পাশে পাননি মেসি। বারবার তাকে গোল বঞ্চিত করেছে বেটিসের গোলবার। কিন্তু বার্সাকে বঞ্চিত করতে পারেনি। প্রথমে ম্যাচের ১৪ মিনিটে মেসির একটি দুর্দান্ত ফ্রি-কিক ক্রসবার ছুঁয়ে বাইরে চলে গেছে।

Reneta

পরে ম্যাচের ২৫ মিনিটে আবারও গোল পাওয়া হয়নি ক্ষুদে জাদুকরের। দেলেফেউ ও আলকাসেরের সঙ্গে এক-দুই করে বেটিসের বক্সে ঢুকে পড়েছিলেন মেসি, তখন তার বাঁ-পায়ের বুদ্ধিদীপ্ত শট ক্রসবার ঘেঁষে চলে যায়।

সেই ক্রসবারের কাছেই ম্যাচের ৩৫ মিনিটে আবারও আটকে গেছেন মেসি। বার্সা অধিনায়কের আরেকটি ফ্রি-কিক ফিরে এসেছে পোস্টে বাধা পেয়ে।

কিন্তু ৩৬ মিনিটে আর ভাগ্যবঞ্চিত হয়নি বার্সা। এসময় গোল আসে মেসিকে ঘিরেই। কাতালানদের তখন গোলের আনন্দে ভাসিয়েছেন দেলেফেউ। মেসির সঙ্গে দারুণ বোঝাপড়ার ফসল আসে। মেসি ডানপ্রান্তে দেলেফেউয়ে দিকে বল ঠেলে বক্সে ঢুকে পড়েছিলেন। দূরহকোণ থেকে সেটি ক্রস করেছিলেন স্প্যানিশ উইঙ্গার। যা অতিথিদের ডিফেন্ডার অ্যালিন তোসকার পায়ে লেগে খানিকটা বাঁক বদলে বেটিসের জালে জড়িয়ে যায়।

ফুটবল ম্যাচে মেসি ও দেলেফেউয়ের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ
জাল খুঁজে নেয়ার চেষ্টা

প্রথম গোলের মিনিট তিনেক পর আবারও বেটিসের জালে বল জড়িয়েছে বার্সা। এবারের নায়কও দেলেফেউ। তবে নিজে নন, রবের্তোকে দিয়ে গোল করিয়েছেন তিনি। বেটিসের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে ফাঁকায় দাঁড়িয়ে থাকা রবের্তোকে বল বাড়ান দেলেফেউ। সহজ সেই লোপ্পা সুযোগ কাজে লাগিয়ে শোকগ্রস্ত কাতালানদের আরেকবার আনন্দের উপলক্ষ এনে দেন রবের্তো।

এদিন ভাগ্যকে একদমই পাশে পাননি মেসি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তার বাম পায়ের আরেকটি জোরাল শট পোস্টে লাগে। ৭১ মিনিটে তার আরেকটি ফ্রি-কিক একটুর জন্য ক্রসবার উঁচিয়ে যায়।

পরে সুবর্ণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন দেলেফেউয়ের বদলি নামা অ্যালেক্সিস ভিদাল। ৭৪ মিনিটে মেসির ডিফেন্স চেরা পাসে ফাঁকা পেয়েও বেটিস গোলরক্ষকের গায়ে বল মেরেছেন ভিদাল।

মেসির বারে বল লাগিয়ে গোল করতে ব্যর্থ হওয়ার হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৮০ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে তার চোখ ধাঁধানো আরেকটি শট লৌহদণ্ডে লেগে ফিরে এসেছে। এর এক মিনিট পর দুর্লভ হেডেও বল পাঠিয়েছেন বার ঘেঁষে বাইরে। ৮৪ মিনিটে তার আরেকটি শট ঠেকিয়ে দিয়েছেন বেটিস গোলরক্ষক।

ফুটবল ম্যাচে মেসি ও দেলেফেউ একসঙ্গে খেলছেন, প্রতিদ্বন্দ্বিতা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ
যেভাবে পারো মেসিকে আটকাও

ম্যাচের ৮৭ মিনিটে নিজেদের একমাত্র সুযোগটি কাজে লাগাতে পারেনি বেটিসও। ফাঁকায় দাঁড়িয়েও বার্সা গোলরক্ষক টের স্টেগেনের মাথার ওপর দিয়ে বাইরে বল পাঠিয়েছেন অতিথিদের মিডফিল্ডার ফাবিয়ান রেসেস।

ম্যাচের একদম অন্তিম মুহূর্তে আবারও গোলবঞ্চিত হয়েছেন বার্সা অধিনায়ক। অবশ্য তাতে ক্ষতির কিছু হয়নি। গোল না পেলেও যেকোনো সময় যেকোনো ভাবে বিস্ফোরিত হতে পারেন সেই নমুনাই দিয়ে রাখলেন মেসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালা লিগা ২০১৭-১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চামড়ার দাম বাড়ছে না

পরবর্তী

নেইমার ম্যাজিকে পিএসজির দাপুটে জয়

পরবর্তী
নেইমার ও মারকুইনহোস পিএসজির জয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ম্যাজিকে পিএসজির দাপুটে জয়

বন্দুকযুদ্ধে আহত কলেজছাত্রের লাশ হাসপাতালে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' কলেজছাত্র হত্যায় মূল অভিযুক্ত নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT