চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি’সহ যাদের নিয়ে কোপা আমেরিকা মিশনে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ১১, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ড্র করে কোপা আমেরিকার মিশনে নামবে আর্জেন্টিনা। প্রায় তিন দশকের শিরোপাখরা কাটাতে চার গোলকিপার রেখে মেসিবাহিনী সাজিয়েছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ২৮ সদস্যের বহর নিয়ে যাচ্ছেন ব্রাজিলে। ব্রাজিল এবার টানা দ্বিতীয়বারের মতো কোপার আয়োজক। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারাই।

স্কালোনির দল থেকে হুয়ান ফয়েথ ও লুকাস ওকাম্পোসের বাদ পড়া প্রশ্নের জন্ম দিয়েছে। তেমনি অতি সম্প্রতি ফ্রাঙ্কো আরমানি করোনা পজিটিভ হওয়ার পরও তার উপর আস্থা রাখা বিস্ময় জাগিয়েছে। যদিও তাকেই একনম্বর গোলরক্ষক ধরে সাম্প্রতিক সময়ে এগোচ্ছে আর্জেন্টিনা।

আসছে ১৩ জুন ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে শতবর্ষী প্রতিযোগিতাটির। ১৪ জুন আর্জেন্টিনার টুর্নামেন্ট শুরু হবে চিলির বিপক্ষে।

টুর্নামেন্টের ফাইনাল গড়াবে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে, পর্দা নামা ম্যাচটি ১০ জুলাই।

স্বাগতিকদের গ্রুপ বি-তে আছে কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু। আর্জেন্টিনার গ্রুপ এ-তে চিলির পাশাপাশি আছে বলিভিয়া, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

Reneta

কোপা আমেরিকার আর্জেন্টিনা দল

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্টিন মার্চেসিন, হুয়ান মুসো।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লুকাস মার্টিনেজ কুয়ার্টা, হারমান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: মার্কোস আকুনা, রদ্রিগো ডে পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, ইজিকুয়েল পালাসিওস, গুইডো রদ্রিগুয়েজ, নিকোলাস ডমিঙ্গুয়েজ, আলেজান্দ্রো গোমেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লৌতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেজ, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল কোরেয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, জোয়াকুইন কোরেয়া, লুকাস আলারিও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১ব্রাজিলমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এপেক্স ফুটওয়্যারের কারখানা পরিদর্শন করল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

মে ২৩, ২০২৬

কবে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান?

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণচেষ্টায় মাদ্রাসার প্রধান শিক্ষককে গণপিটুনির পর পুলিশে দিল জনগণ

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠিক সুযোগ পেলে বাংলাদেশও সেমিকন্ডাক্টরে বৈশ্বিক শক্তি হতে পারে: এনায়েতুর রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT