চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে আরও দুজনের গোল, উরুগুয়েকে পাত্তা দেয়নি আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষের জালমুখ খুললেন লিওনেল মেসি। পরে সাফল্য আনলেন রদ্রিগো ডে পল ও লৌতারো মার্টিনেজ। লুইস সুয়ারেজের উরুগুয়ে তাতে দাঁড়াতেই পারল না আর্জেন্টিনার সামনে। পূর্ণ তিন পয়েন্ট তুলে কাতার বিশ্বকাপের পথে আরও একধাপ এগিয়ে গেল লিওনেল স্কালোনির দল।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সোমবার ঘরের মাঠে উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই থাকল আর্জেন্টিনা। শীর্ষে সমান ম্যাচে ২৮ পয়েন্টের ব্রাজিল। উরুগুয়ে টেবিলের চারে, ১১ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের।

বুয়েন্স আয়ার্সে বল দখলে এগিয়ে থাকা আর্জেন্টিনা ম্যাচজুড়ে অতিথি রক্ষণে হামলে পড়েছে বারবার। শুরুর আধাঘণ্টায় উরুগুয়েও ত্রাস ছড়িয়েছে স্বাগতিক গোলমুখে। দুই গোলরক্ষকের পরীক্ষা গেছে এসময়।

আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দুদলের দুটি সহজ সুযোগ পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়ে। শেষে ম্যাচের ৩৮ মিনিটে লিড আনতে পারে আর্জেন্টিনা। মাঝমাঠের একটু পরে মেসির পায়ে বলে তুলে দিয়েছিলেন লো সেলসো। গোল করে থামেন অধিনায়ক মেসি। আলবিসেলেস্তে জার্সিতে তার ৮০টি গোল হয়ে গেল।

বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। মেসির বানিয়ে দেয়া বলে পরপর দুটি সুযোগ নষ্ট করেন জিওভানি লো সেলসো ও নিকোলাস তাগলিয়াফিকো। ৪৪ মিনিটে সেই ক্ষতে প্রলেপ দেন ডে পল। মেসির ঠেলে দেয়া বল মার্টিনেজের পা ঘুরে জালের দিশা পায় ডে পলের মাধ্যমে।

মধ্যবিরতির পর আরেকটি গোল তুলতে বেশি অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ৬২ মিনিটে ৩-০ করে দেন মার্টিনেজ। মেসির বাড়ানো বল ডে পলের পা ঘুরে মার্টিনেজের গোলে রূপান্তরিত হয় আরেকটি উল্লাসের উপলক্ষ বানিয়ে।আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাসে ভরা মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের বাকি অংশে মূহমূহ উরুগুয়ে রক্ষণে হামলে পড়েছে আর্জেন্টিনা। ব্যবধান যদিও বাড়াতে পারেনি আর। অতিথি গোলরক্ষককে ব্যস্ত থাকতে হয় মেসির সামনে। তবে স্বাগতিকদের তিন পয়েন্ট পাওয়া ঠেকাতে পারেননি তিনি।

ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েকাতার বিশ্বকাপ-2022নেইমারবিশ্বকাপ বাছাইব্রাজিলমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বব্যাপী একদিনে মৃত্যু সাড়ে ৪ হাজার, শীর্ষে রাশিয়া

পরবর্তী

সবজি ব্যবসায়ীকে হত্যা করে ইজিবাইক ছিনতাই

পরবর্তী
প্রাথমিক তদন্তের জন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সবজি ব্যবসায়ীকে হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রেসিডেন্টের আইসিইউতে থাকা ছবি, তিনি ডকুমেন্ট পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আইসিইউতে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT