চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘টয়লেট’ বিতর্কে পিছু হটলেন ম্যারাডোনা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

‘ম্যাচের আগে যদি একজন খেলোয়াড় ২০ বার করে বাথরুমে যায়, তাহলে সে কিসের অধিনায়ক!’ কিছুদিন আগে সাবেক শিষ্য লিওনেল মেসিকে নিয়ে এমন বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই মন্তব্য থেকে পিছুও হটলেন আর্জেন্টাইন কিংবদন্তি। উল্টো সাংবাদিকদের দোষারোপ করে জানালেন, তার কথার ভুল ব্যাখ্যা করেছেন সংবাদকর্মীরা।

মেসির সঙ্গে তার সম্পর্ককে ‘বন্ধুত্বের চেয়ে বেশি কিছু’ উল্লেখ করে ম্যারাডোনা বলেছেন, ‘আমি জানি লিও কী! আমি এও জানি সে বিশ্বের সেরা। যদি ২০ জন খেলোয়াড় মিলে ম্যাচের আগে টয়লেটে যায়, তবুও আমি মেসির নাম উচ্চারণ করবো না।’

মেক্সিকোর দ্বিতীয় সারির দল ডোরাদেস দে সিনালোয়ার কোচের দায়িত্বে আছেন ম্যারাডোনা। রোববার মিনোরেস দে জাকাটেকাসের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় তার দল। ম্যাচের পর ফুরফুরে মেজাজে এসে বেফাঁস মন্তব্যের জন্য সাংবাদিকদেরই দায়ী করেন আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক।

Banglabid

‘কেউ কেউ আমাকে মেসির বিপক্ষে দাঁড় করিয়ে দিতে চাচ্ছে। কিন্তু তারা এটা কখনোই পারবে না। কখনোই না। মেসির সঙ্গে আমার বন্ধুত্বটা আপনারা (সাংবাদিকদের উদ্দেশ্যে) যা লেখেন তার চেয়েও বড়। আমি বলবো মেসি বিশ্বের সেরা।’

ম্যারাডোনার বেফাঁস মন্তব্য নিয়ে একবারও মুখ খোলেননি মেসি। জানিয়েছিলেন আর্জেন্টিনার হয়ে চলতি বছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না। ভবিষ্যতে আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন কিনা সে বিষয়েও নিশ্চিত কিছু জানাননি। গত শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচের সময় চোটে পড়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনা অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিয়েগো ম্যারাডোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা মেডিকেলে আরেকটি ইউনিট করা হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র’

পরবর্তী

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র’

সংসদ অধিবেশন

প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮ পাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT