চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ছাড়াই ‘অ্যাওয়ে’ ভূত তাড়াল বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অবশেষে অ্যাওয়ে ম্যাচে জয় পেল বার্সেলোনা। লিওনেল মেসিকে ছাড়াই ১০ জনের দল নিয়েও গেটাফের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

এই মৌসুমে অ্যাওয়ে ম্যাচ যেন হয়ে উঠেছিল বার্সেলোনার আতঙ্ক। মৌসুমে আগের তিন ম্যাচের একটিতেও জয় নেই। সঙ্গে ফোঁড়ার মতো যোগ হয়েছে মেসির চোট। এই অবস্থায় গেটাফের মাঠে কী হবে সেটাই ছিল দেখার। সেই শঙ্কা কাটিয়ে দলকে জয় এনে দিলেন লুইস সুয়ারেজ, মার্ক আন্দ্রে টের স্টেগেন ও জুনিয়র ফিরপো!

শনিবার নিজেদের মাঠে শুরুতেই এগিয়ে থাকতে পারতো গেটাফে। ২২ মিনিটে বার্সা গোলরক্ষক টের স্টেগেনকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি রদ্রিগেজ। সেখান থেকে কাউন্টার অ্যাটাকে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল বার্সাও। অ্যান্টনে গ্রিজম্যানের দেয়া পাসে সুয়ারেজের শট খুঁজে পায়নি গেটাফের জাল।

Banglabid

তবে ৪২ মিনিটে আর আটকে রাখা যায়নি সুয়ারেজকে। গোলের আশায় আক্রমণ করেছিলেন গেটাফের ফুটবলাররা। টের স্টেগেন তো সেটা হতেই দেননি উল্টো লম্বা এক পাসে বল উড়িয়ে ফেলেন উরুগুইয়ান সতীর্থের দিকে। সুযোগের হাতছাড়া করেননি সুয়ারেজও। আলতো ভলিতে গেটাফে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জড়িয়ে দেন জালে। ক্যারিয়ারে এটি তার ৪০০তম গোল।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও এগিয়ে যায় বার্সা। ৫০ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে লক্ষ্য বরাবর শট নিয়েছিলেন কার্লেস পেরেজ। গেটাফে গোলরক্ষক সেই শট ফিরিয়ে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। অরক্ষিত জুনিয়র ফিরপো ভুল করেননি। ফিরতি বলে শট নিয়ে বার্সার হয়ে গোলের খাতা খোলেন এই ডিফেন্ডার ।

৮২ মিনিটে বার্সাকে বিপদে ফেলে মাঠ ছাড়েন ক্লেমেন্তে ল্যাংলে। দুই হলুদ কার্ড দেখে ফরাসি ডিফেন্ডার মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় দলটি। সুযোগ বুঝে বার্সাকে চেপেও ধরে স্বাগতিকরা। তবে গোলবারের নিচে টের স্টেগেন দেয়াল হয়ে ওঠায় ৩ পয়েন্টের স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে আর্নেস্টো ভালভার্দের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালা লিগা ২০১৯-২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান

পরবর্তী

‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় এমন কিছু নাই’

পরবর্তী
ফাইল ফটো

'ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় এমন কিছু নাই'

প্রিমিয়ার লিগে জায়ান্টদের রাত

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT