চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেডিকেলে ভর্তির ফল বাতিলের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তুলে তা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার দাবিতে দেশজুড়ে চলছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি।

সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার দুপুরে ‘২০১৪-১৫ বর্ষের মেডিক্যাল পরীক্ষার্থী’র ব্যানারে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় তারা অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের ফলে দেশের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে। টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে মেধাহীন শিক্ষার্থীরা সহজেই ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে যাবেন। এর ফলে মেধাহীন ডাক্তার তৈরি হওয়ার সম্ভাবনা রয়ে যাবে। তাই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।

Banglabid

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে বরিশালেও মানববন্ধন করেছেন মেডিকেল ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।

চট্টগ্রামেও একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী এবং অভিভাবক। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে দফায় দফায় তারা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে তারা অবিলম্বে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান।

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে আবার পরীক্ষা গ্রহণ এবং স্থায়ীভাবে পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধের দাবিতে রংপুরেও বিক্ষোভ মিছিল, মানববন্ধন সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা।

Reneta

প্রেসক্লাব চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনের পর সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশ্ন ফাঁসের কারণে দেশে মেধাবী-যোগ্য শিক্ষার্থীদের মূল্যায়ন হচ্ছে না।

তাদের দাবি, একটি কুচক্রী মহল পরীক্ষার আগের রাতে সারাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বিক্রি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

অবিলম্বে ফলাফল বাতিল করে নতুনভাবে ভর্তি পরীক্ষা না নেওয়া না হলে রংপুর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হুমকিও দেন শিক্ষার্থীরা।

পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী-অভিভাবকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশ্নপত্র ফাঁসভর্তি পরীক্ষামেডিকেল ভর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT