চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যাকাণ্ডের পরিষ্কার তথ্যচিত্র পেয়েছেন তদন্ত কর্মকর্তা: র‌্যাব

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:০৭ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
মেজর সিনহা

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনা সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা একটি পরিষ্কার তথ্যচিত্র পেয়েছেন বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ।

বুধবার রাত ১০টার দিকে কক্সবাজারে র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন: গ্রেপ্তাররকৃত আসামীদের রিমান্ড জিজ্ঞাসাবাদ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আলামতসহ সংশ্লিষ্ট সামগ্রিক কিছু নিয়ে এই মামলাটির তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে। রিমান্ডে থাকা আসামীরা চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

তিনি জানান: ৪ জন পুলিশ সদস্যসহ ৭ জনের রিমান্ড শেষ হয়েছে। বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ডে আনার প্রয়োজন মনে করলে পুনরায় তাদের রিমান্ডে আনার জন্য আবেদন করা হবে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে তদন্তের কার্যক্রম আরো এগিয়ে নেয়া হবে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলাটা সমীচিন হবে না।

আশিক বিল্লাহ বলেন: নীলিমা রিসোর্ট থেকে উদ্ধার করা ২৯টি উপকরণ জিডিমূলে রামু থানায় সংরক্ষিত আছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা, শিপ্রা দেবনাথ ও সিফাতের ব্যবহৃত সকল ব্যক্তিগত ডিভাইস, ২৯টি উপকরণ তদন্তকারী কর্মকর্তা বৃহস্পতিবার গ্রহণ করবেন বলে আশা করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন: গত ২৫ তারিখ থেকে থেকে ৬ আগস্ট পর্যন্ত সময়ের টেকনাফ থানার সিসিটিভি ফুটেজ পাওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত সেসব উপকরণ তদন্তকারী কর্মকর্তার হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে টেকনাফ থানা থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হলে কারিগরি ত্রুটির কারণে ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়নি।

গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশীর সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ট্যাগ: মেজর সিনহামেজর সিনহা মো. রাশেদ খানসিনহা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বায়ার্ন-পিএসজি ফাইনাল

পরবর্তী

করোনাভাইরাস: বিশ্বব্যাপী আরও ৭ হাজার মানুষের মৃত্যু, ভারতে সর্বোচ্চ শনাক্ত

পরবর্তী

করোনাভাইরাস: বিশ্বব্যাপী আরও ৭ হাজার মানুষের মৃত্যু, ভারতে সর্বোচ্চ শনাক্ত

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বিভিন্ন জেলায় বৃষ্টি

সর্বশেষ

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT