চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর আগ পর্যন্ত সিনেমা বানাবো: কাজী হায়াৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
কাজী হায়াৎ সিনেমা নির্মাণের পরিকল্পনা নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্ধক্য দমাতে পারেনি কাজী হায়াৎকে। হার্টে একাধিক অপারেশন, করোনাক্রান্ত সবকিছু উতরে আবারও সিনেমা নির্মাণে ফিরেছেন বর্ষীয়ান এই চলচ্চিত্র নির্মাতা।

২৫ সেপ্টেম্বর কাজী হায়াৎ তার ৫১তম সিনেমা ‘জয় বাংলা’র শুটিং শুরু করছেন এফডিসিতে। রবিবার রাতে শুটিং সেটে ‘আম্মাজান’ খ্যাত এ পরিচালকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত সিনেমা বানাবো।’

গেল বছর দেশের শীর্ষ তারকা শাকিব খানের প্রযোজনায় এসকে ফিল্মস থেকে ৫০তম সিনেমা ‘বীর’ পরিচালনা করেছিলেন কাজী হায়াৎ। শারীরিক অবস্থার কারণে কাজী হায়াৎ তখন ভেবেছিলেন, ‘বীর’ই তার শেষ সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটি মুক্তির একদিন আগে ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে ভরা মজলিজে কেঁদে কেঁদে কাজী হায়াৎ বলেছিলেন, ”কতোদিন বাঁচবো জানি না। হয়তো ‘বীর’ আমার শেষ ছবি। শাকিব তার নিজের টাকার সিনেমায় আমাকে কাজের সুযোগ দিয়েছে এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো।”

১৯৭৮ সালে কাজী হায়াৎ পরিচালিত প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। এরপর তিনি যন্ত্রণা, চাঁদাবাজ, ধর, কষ্ট, দেশদ্রোহী, দাঙ্গা, ইতিহাস, অমানুষ, সমাজকে বদলে দাও, অন্ধকারের মতো সিনেমা নির্মাণ করেছেন। এবার সরকারি অনুদান নিয়ে বানাচ্ছেন ‘জয় বাংলা’। মুনতাসির মামুনের উপন্যাস অবলম্বনে এ সিনেমায় অভিনয় করছেন বাপ্পী ও জাহারা মিতু।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে কাজী হায়াৎ বলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সিনেমা তৈরি করতে চাই। আমার বয়সের কথা ভেবে অনেকেই হয়তো মনগড়া কথা বলছে যে আমি আর সিনেমা করতে পারবো না। কিন্তু সিনেমা ছাড়া আমার তো কোনো অস্তিত্ব নেই। আমার বেঁচে থাকার নিঃশ্বাসই হলো সিনেমা। তাহলে কেনো আর সিনেমা নির্মাণ করবো না? অবশ্যই করবো।

অসুস্থতা প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, বছর দুয়েক আগে নিউ ইয়র্কে যখন চিকিৎসাধীন ছিলাম। আমার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তখন আমি পৌনে এক ঘণ্টা মৃতপ্রায় ছিলাম। সেখান থেকে সবার দোয়ায় ফিরে আসি। এ বছরের মার্চে করোনা আক্রান্ত হই। প্রায় মরেই গিয়েছিলাম। নিজেও ভাবতে পারিনি যে ফিরে আসতে পারবো। ফিরে এসে কাজ তো করছি। হয়তো আরও করবো।

করোনার ধকল কাটিয়ে আবার ব্যস্ততা বেড়েছে সিনেমার ময়দানে। সিনেমায় ফিরে নতুন পরিবেশন অনুভব করছেন কিনা জানতে চাইলে কিংবদন্তী এই পরিচালক বলেন, করোনার কারণে অনেককিছু বদলে গেছে। ‘জয় বাংলা’ সিনেমাতেও অনেক শিল্পীদের নাম অনুদান প্রস্তাবনায় ছিল। পরে বদলাতে হয়েছে। একজন মরে গেছেন। শুটিংয়ে কষ্ট হলেও মানিয়ে নিতে হচ্ছে। এ সিনেমার জন্য এক কিস্তির টাকা পেয়েছি। চেষ্টা করছি সময়মতো সিনেমাটি শেষ করার জন্য। দায়বদ্ধতা নিয়েই কাজ করছি।

কাজী হায়াৎ জানান, ‘জয় বাংলা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে ১৯৬৮ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত। মুক্তিযুদ্ধের একটা অধ্যায় দারুণভাবে বলা হয়েছে। এতে আরও অভিনয় করছেন নাদের চৌধুরী, রেবেকা, শ্রাবণ। রাজু চৌধুরী, রাকিবুল ইসলাম রাকিব কাজী হায়াতের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে নির্মিত ‘জয় বাংলা’ সিনেমার গল্পে মোট ৩টি রবীন্দ্রসংগীত ব্যবহার করা হয়েছে।

ছবি: নাহিয়ান ইমন

ট্যাগ: অন্ধকারঅমানুষইতিহাসএসকে ফিল্মসকষ্টকাজী হায়াৎচাঁদাবাজদাঙ্গাধরবাপ্পী চৌধুরীযন্ত্রণালিড বিনোদনশাকিব খানসরকারী অনুদানের চলচ্চিত্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির থাকার চেয়ে ‘না থাকার’ সময়েই ভালো করছে বার্সা

পরবর্তী

তারকাদের হাত ধরে ‘ভেলা অ্যাস্থেটিকস’র যাত্রা

পরবর্তী
ভেলা অ্যাস্থেটিকসের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকাদের হাত ধরে ‘ভেলা অ্যাস্থেটিকস’র যাত্রা

রণবীর-আলিয়া বিমানবন্দরে মুখোশ পরে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগদান সারতেই রাজস্থানে রণবীর-আলিয়া?

সর্বশেষ

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT