চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুতেও মামার সঙ্গী আদরের ভাগ্নে

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:০৮ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

আদরের ভাগ্নে মো. শাহরিয়ারকে (৮) নিয়ে ফুপাতো বোনের বাড়িতে বেড়াতে এসে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে মামা মো. আব্দুল্লাহ (১৫)।

বুধবার ভোর রাত ৪টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনায় এ ঘটনা ঘটে।

নিহত মামা-ভাগ্নের বাড়ি একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মিনহাজ মাহমুদ বলেন, বুধবার ভোর রাতে কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা এলাকার সৌদি প্রবাসী রশিদ আলম ও সৈয়দ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় বাড়ির সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এতে আধা-পাকা বাড়ীর অন্যরা বের হয়ে আসতে পারলেও মামা-ভাগ্নে দগ্ধ হয়ে মারা যান।

কী কারণে বা কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Reneta

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ভাগ্নে শাহরিয়ারকে সঙ্গে নিয়ে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনায় ফুফাতো বোনের বাড়ীতে বেড়াতে যায় আব্দুল্লাহ। রাতে খাবার খেয়ে অন্যদের সাথে তারাও ঘুমিয়ে পড়েছিল। পরে ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন লাগলে মারা যায় তারা।

নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিদগ্ধকক্সবাজারমামা-ভাগ্নেলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT