চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের চাপমুক্তি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের কোয়ালিফায়ার ম্যাচ শুরুর সময় ঘনিয়ে আসছিল, অথচ শেষ হচ্ছিল না দুপুরে বসা বিসিবির বোর্ড সভা! শেষ যখন হল, কুমিল্লা-রংপুরের লড়াই শুরুর তখন মিনিট দশেক বাকি। সভা লম্বা হওয়াতেই কৌতূহলের মাত্রাও বাড়ে। আনুষ্ঠানিক ব্রিফিংয়ের আগেই ফিসফাস, টেস্ট অধিনায়কত্ব হারাচ্ছেন মুশফিকুর রহিম। পরে হলও সেটাই।

নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভার পরই এল টেস্ট অধিনায়ক বদলের শুরুত্বপূর্ণ ঘোষণা। জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ থেকে টেস্ট অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। সঙ্গে তামিম ইকবালকে সরিয়ে সাদা পোশাকে ডেপুটি করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

কেন অধিনায়ক বদল সংবাদ মাধ্যমের সামনে তার বিস্তারিত ব্যাখ্যায় যেতে চাননি বিসিবি সভাপতি, ‘একেবারেই সুনির্দিষ্ট কোন ভিত্তি আছে তা না। আর থাকলেও সেটা সব সময় বলা যাবে না।’

Banglabid

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখে শেষ পর্যন্ত খানিকটা জানালেনও, ‘আমরা মনে করেছি এখানে একটা পরিবর্তন হওয়া দরকার। মুশফিকুর রহিমের সেরা ব্যাটিংটা আমরা চাইছি। সে ব্যাটিংয়ে মনোযোগ দিক। তাকে চাপমুক্ত করতে চাচ্ছি। সবমিলিয়ে আমরা যে পরিকল্পনা করেছি, শুধু এখনকার দেখলে তো হবে না, আগামী চার-পাঁচ বছর সেই পরিকল্পনা অনুযায়ী সেট করার জন্যই এটা একটা পদক্ষেপ।’

মুশফিককে নির্ভার রাখতে এর আগে কিপিং ছাড়তে বলেছিল বিসিবি। কিপিং ছেড়ে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টের উপর প্রকাশ্যে দোষ চাপান মুশফিক। কোচের সঙ্গে দূরত্ব, একাদশ নির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্য, ম্যাচ হেরে বোলারদের তুলোধুনো করেও সমালোচিত হন মুশফিক। তাকে নির্ভার রাখার ব্যাপারটা তো ছিল আরও আগে থেকেই। সংবাদমাধ্যমের সামনে দলের গোপনীয় বিষয়ে মন্তব্য করে আস্থা হারিয়ে ফেলাতেই যে মুশির উপর খড়গ নামল, সেটা সম্ভবত আঁচ করাই যাচ্ছে!

২০১১ সালের সেপ্টেম্বরে অধিনায়কত্ব পেয়েছিলেন মুশফিকুর রহিম। সময়টাতে ৩৪ টেস্টে ৭টি জয়, ৯টি টেস্টে ড্র করতে পারে বাংলাদেশ। বিপরীতে ১৮টি হার সঙ্গী হয়। মুশফিকের অধিনায়কত্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ঘরের মাঠে একটি করে জয় ও শ্রীলঙ্কা সফরে দেশের শততম টেস্টে ঐতিহাসিক জয় বড় সাফল্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT