চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের কিপিং নিয়ে যা বললেন সুজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড সফরে খুবই বাজে হচ্ছে বাংলাদেশের ফিল্ডিং। মোটাদাগে বললে ক্যাচিং। বিশেষ করে গ্লাভস হাতে মুশফিকুর রহিমের একাধিক ক্যাচ মিসে ওয়ানডে সিরিজে সফরকারীদের চরম ভুগতে হয়েছে। তাইতো পুরনো আলোচনা নতুন করে সর্বত্র; সাদা বলের ক্রিকেটেও কী মুশফিকের কিপিং ছাড়ার সময় হলো!

অনেকদিন ধরে চলা বিতর্কের পর ২০১৯  সালের শেষদিকে অনেকটা বাধ্য হয়েই টেস্টে কিপিং ছাড়েন মুশফিক। দীর্ঘ পরিসরের ক্রিকেটে লিটন দাসের হাতে ওঠে গ্লাভস। তবে ওয়ানডে, টি-টুয়েন্টি অর্থাৎ সাদা বলের ক্রিকেটে মুশফিকই কিপার।

এবং সেটি লিটন, মো: মিঠুনের মতো কিপার একাদশে থাকার পরও মুশফিক হাতবদল হতে দেন না গ্লাভস। নানা সময়ে সহজ ক্যাচ ছেড়ে বা রান আউট মিস করে ‘ভিলেন’ বনে যাওয়ার পরও নিজের কাছেই আগলে রাখছেন দায়িত্ব।

ওয়ানডে সিরিজে হোয়াইটয়াশ হওয়া বাংলাদেশ রোববার হ্যামিল্টনে খেলবে স্বাগতিকদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তার আগে দলের ফিল্ডিং ও মুশফিকের কিপিং নিয়ে খোলামেলা কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক ও বিসিবি পরিচালন খালেদ মাহমুদ সুজন। শনিবার মিরপুরে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, দায়িত্ব মনে করেই  সিদ্ধান্তটা নিতে হবে মুশফিককেই।

‘বাংলাদেশ দলের সবাই কিন্তু জেতার জন্যই খেলে। মুশফিকও এর অংশ। সেও জেতার জন্যই খেলে। আমি মনে করি এ সিদ্ধান্তটা নেয়ার জন্য মুশফিকই সেরা ব্যক্তি যে, সে এখন কিপিং গ্লাভসটা তুলে রেখে ব্যাটিংয়ে মনোযোগ দেবে কিনা। এই সিদ্ধান্তটা আমিও ওর কাছেই রাখতে চাই।’

‘বাংলাদেশ দলের জন্য মুশফিক খুব ভালো চিন্তা করে, নিজের জন্য চিন্তা করে। এটা ও চিন্তা করবে যে, যেহেতু লিটন-মিঠুন আছে, আমার কিপিংটা আগের মতো হচ্ছে না, ওদের একজনকে গ্লাভসটা ছেড়ে দেবো কিনা। এটার সিদ্ধান্ত ও নিলেই সবচেয়ে ভালো হবে। একজন সিনিয়র ক্রিকেটার, সাবেক অধিনায়ক হিসেবে ওর তো অনেক দায়িত্ব আছে। তো এই দায়িত্ব থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আসলে।’

Reneta

‘ক্রিকেটে কথাই আছে ক্যাচেস উইন ম্যাচেস। আপনি যদি ক্যাচটাই না ধরতে পারেন, যেখানে অন্যান্য দল অবিশ্বাস্য সব ক্যাচ ধরছে। সেখানে আপনি যদি প্রতিদিন রেগুলেশন ক্যাচ ছেড়ে দেন তাহলে জেতার আশা করতে পারেন না। ফিল্ডিংয়ে আমাদের ভালো করা মানে… এটা তো আর কোনো টেকনিক্যাল সাইড না। আপনার একাগ্রতা, আপনার কষ্ট, আপনার ইচ্ছায় এটার উন্নতি হয়। আপনি যদি ফিল্ডিং কোচকে এখানে বলির পাঠা বানান সেটাও ঠিক হবে না। সে তো নিজের কাজ সবই করে। কিন্তু আপনার কতটা একাগ্রতা আছে, কতটুকু চেষ্টা আছে, আপনি আলাদা করে (ফিল্ডিং) প্র্যাকটিস করছেন কি না…।’ প্রশ্ন তোলেন  সুজন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইকেটকিপিংমুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

এপ্রিল ২৫, ২০২৬

ফ্রান্স ও রিয়ালের গুরুত্বপূর্ণ সময়ে চোটে এমবাপে

এপ্রিল ২৫, ২০২৬

৩ মাসের মধ্যেই সড়কে নামছে দেশীয় ইলেকট্রিক যানবাহন

এপ্রিল ২৫, ২০২৬

ফুটপাত দখলমুক্ত করতে মাঠে অস্থায়ী মার্কেটের পরিকল্পনা ডিএনসিসির

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT