চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুভমেন্ট পাস’ সবার জন্য না: পুলিশ সদর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ২১, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

কারোনাভাইরাসে সাধারণ ছুটির মধ্যে ‘মুভমেন্ট পাস’ নামে যে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ, তার সুবিধা সবাই পাবে না। শুধু  জরুরি সেবা ও পণ্য সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিরাই পাবেন সেই বিশেষ পাস।   

পুলিশ সদর দপ্তর বলছে, মুভমেন্ট পাসের জন্য এরইমধ্যে একটি অ্যাপ ডেভেলপ করা হয়েছে। যেটা এখন পরীক্ষাধীন। এজন্য একটি ওয়েবসাইটও (https://movementpass.police.gov.bd) খোলা হয়েছে।

সেখান থেকে নিবন্ধন ও ভেরিফিকেশনের পর প্রয়োজনীয় তথ্য দিয়ে পাসের জন্য আবেদন জমা দিতে হবে। তথ্য যাচাই-বাছাই শেষে পাস দেবে পুলিশ।

Banglabid

এ নিয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘জরুরি পণ্য-সেবা প্রদানের কাজে পরিবহনের চলাচল সুনিশ্চিত করতে এবং সুশৃঙ্খল অবস্থায় আনতে বিশেষ পাস দেওয়ার কথা ভাবা হচ্ছে।’

‘‘এই পাসের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা আবেদন যাচাই-বাছাই করে উপযুক্ত মনে হলে পাস দেবেন।’’

তিনি আরও বলেন, ‘অ্যাপটি পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তারা সেটি ব্যবহার করে সুবিধা-অসুবিধা সম্পর্কে জানাবেন। এরপর সার্বিক বিষয় যাচাই করে এটার পারফেকশন দেয়ার চেষ্টা করবো।’

Reneta

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মুভমেন্ট পাসের বিষয়ে বলেন, ‘পরিবহনের চলাচলে শৃঙ্খলা আনতে পদ্ধতিটি চালু হচ্ছে। এখন যেভাবে যে কোনো গাড়ি জরুরি সেবার নাম দিয়ে ঢাকা থেকে বের হচ্ছে বা ঢুকছে এবং এক জেলা থেকে অন্য জেলা যাতায়াত করছে। এতে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

মুভমেন্ট পাসের জন্য যেসব তথ্য লাগবে
কোন থানা এলাকা থেকে কোন থানা এলাকায় যাবেন, যে থানা এলাকায় যাবেন তা উল্লেখ করতে হবে, আবেদনকারীর নাম, লিঙ্গ, বয়স, ভ্রমণের কারণ, পাস ব্যবহারের তারিখ ও সময়, পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়, পরিচয়পত্র, ছবি। পরিচয়পত্র হিসেবে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জন্মনিবন্ধন বা স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করা যাবে।

মুদি মালামাল কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধ কেনা, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন, পণ্য সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসাসহ অন্যান্য কারণে বাইরে যাওয়ার আবেদন করা যাবে।

সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জরুরি সেবামুভমেন্ট পাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আম্পানে প্রাথমিক ক্ষতি ১১’শ কোটি টাকা

পরবর্তী

দুর্যোগ ব্যবস্থাপনায় সরকার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে: কাদের

পরবর্তী

দুর্যোগ ব্যবস্থাপনায় সরকার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে: কাদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা রোগী শনাক্তে অ্যাপল ও গুগলের অ্যাপ

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT